জনপদ

টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রী নিহত

তাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রী নিহতের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

তাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রী নিহতের ঘটনাস্থল, স্থানীয়রা শোকাহত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টাঙ্গাইলের ঘাটাইলে নিজ আখ ক্ষেতে চুরিরোধ ও শিয়ালের জন্য পাতা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

আজ রোববার ২৫ আগস্ট সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া (আমতলা) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া (আমতলা) গ্রামের মৃত নঈম উদ্দিনের ছেলে কৃষক মো. আরশেদ আলী (৬৫) ও তার স্ত্রী রহিমা বেগম (৫২)।

এলাকাবাসী জানায়, কৃষক আরশেদ তার বাড়ির পাশেই আঁখ চাষ করেছেন। ক্ষেত থেকে যেন কেউ আখ চুরি ও শিয়াল এসে নষ্ট করতে না পারে সেজন্য তিনি ক্ষেতের চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। আজ বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই অসাবধানতাবশত ক্ষেতে গেলে প্রথমে রাহিমা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় স্বামী আরশেদ তাকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে।

রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাহবুবুল হক মাসুদ জানায়, কৃষক আরশেদ নিজ আঁখ ক্ষেত বিনষ্টের হাত থেকে বাঁচাতে ক্ষেতের চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে। সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী মারা যায়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করেছে।

বিষয়:টাঙ্গাইল নিহত বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রী স্বামী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…