আন্তর্জাতিক

১৪৫ মাইল বেগে ধেয়ে আসছে হারিকেন লি

বিপজ্জনক ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা দেখাচ্ছে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় লি এর প্রভাবে সমুদ্রের তীরবর্তী এলাকা এবং ঝুঁকিপূর্ণ স্থাপনা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মার্কিন জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, হারিকেন লি সপ্তাহান্তে একটি ‘ক্যাটাগরি ফোর’ ঝড়ে পরিণত হতে পারে। অর্থাৎ ঝড়টির অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। 

বিবিসি জানিয়েছে, আটলান্টিকের ঝড়টি বুধবার বিকেলে ৭৫ মাইল বেগে বইছিল। তখন এটি ক্যাটাগরি ওয়ান হারিকেনে পরিণত হয়েছে।

এনএইচসি বলেছে, এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে ভূমিধস হওয়ার সম্ভাবনা রয়েছে।  ঝড়ের তীব্রতা সপ্তাহান্তে ভার্জিন দ্বীপপুঞ্জ এবং পুয়ের্তো রিকোতে পৌঁছাতে পারে। সপ্তাহের শেষের দিকে বাতাসের তীব্রতা ঘণ্টায় ১৪৫ মাইল পর্যন্ত হতে পারে।

কিছুদিন আগেই তিন ক্যাটাগরি হারিকেন ‘ইডালিয়া’ ফ্লোরিডায় আঘাত হানার মাত্র কয়েকদিন পর নতুন এক প্রাকৃতিক দুর্যোগের শিকার হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

বিষয়:ঝড় হারিকেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…