ইসরায়েলি বাহিনী হামলা জোরদার করায় গাজার খান ইউনিসে আটকা পড়েছেন শত শত ফিলিস্তিনি।
জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা বলছে, উদ্ধারকারী দল ইসরায়েলি সেনাবাহিনীর কঠোর অবস্থানের কারণে সেখানে পৌঁছাতে পারছে না।
আল জাজিরার একজন সংবাদদাতা জানিয়েছেন, ইসরায়েলি বিমান হামলায় আরও ১৮ জন নিহত হয়েছেন। খান ইউনিসে আটকে পড়াদের খাবার, পানির সংকট তীব্র হয়েছে।
গত ৭ অক্টোবর ২০২৩ সাল থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় এই পর্যন্ত ৩৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি মারা গেছেন এবং ৮৯ হাজারেরও বেশি আহত হয়েছেন।







