চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠাকুরগাঁওয়ে বাড়ছে বন্য বানরের উপস্থিতি, আতঙ্কের মাঝেও গড়ে উঠেছে মানবিক সখ্যতা

এটিএম সামসুজ্জোহাএটিএম সামসুজ্জোহা
১:৪৬ অপরাহ্ণ ১৪, জুন ২০২৬
- সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সীমান্তবর্তী জেলা শহর ঠাকুরগাঁও-এ গত প্রায় দুই বছর ধরে বন্য বানরের উপস্থিতি ক্রমেই বেড়ে চলেছে। শহরের আশ্রমপাড়া, মুন্সিপাড়া, গোবিন্দনগর, হাজীপাড়া ও ঘোষপাড়াসহ একাধিক আবাসিক এলাকায় এসব বানর নিয়মিত দেখা যাচ্ছে। খাবারের সন্ধানে তারা প্রায়ই ঢুকে পড়ছে মানুষের বাড়িঘর, এমনকি হাসপাতাল চত্বরেও।

স্থানীয়রা জানান, হঠাৎ বন্য বানরের আগমনে শুরুতে এলাকায় কিছুটা ভীতি ছড়িয়ে পড়ে। তবে সময়ের সঙ্গে সেই আতঙ্ক অনেকটাই কেটে গেছে। বর্তমানে অনেক জায়গায় বানর দেখলেই মানুষ কৌতূহল নিয়ে জড়ো হচ্ছেন, কেউ কেউ ছবি ও সেলফিও তুলছেন।

পূর্ব হাজীপাড়া এলাকার বাসিন্দা আলমগীর হোসেন জানান, রোববার (১৪ জুন) ভোরে একটি বানর এলাকায় আসে। প্রথমে শিশুরা ভয় পেলেও পরে দোকান থেকে কলা ও পাউরুটি কিনে খাওয়ানো হয়। দুপুর পর্যন্ত এটি এলাকায় ঘুরে বেড়ায়।

শহরের বিভিন্ন এলাকায় এখন বানরকে খাবার খাওয়ানোর দৃশ্য সাধারণ হয়ে উঠেছে। শিশু-কিশোর থেকে শুরু করে বড়রাও নিজেদের পকেট খরচ করে কলা, বিস্কুট ও পাউরুটি কিনে দিচ্ছে এসব বন্যপ্রাণীকে। বানরগুলোও মানুষের দেওয়া খাবার শান্তভাবে গ্রহণ করছে, যা স্থানীয়দের মধ্যে এক ধরনের মানবিক সম্পর্ক তৈরি করেছে।

বীর মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমান বলেন, অনেকে বানরটিকে কলা, আম, পাউরুটি ও বিস্কুট খাওয়ায়। খেয়ে তৃপ্ত হয়ে এটি আবার নিরাপদে চলে যায়।

শুধু আবাসিক এলাকাই নয়, শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাতেও বানরের উপস্থিতি দেখা যাচ্ছে। ঠাকুরগাঁও সদর হাসপাতালের স্টোর কিপার মাহবুবুর রহমান বলেন, হাসপাতালে প্রায়ই একটি বানর আসে এবং ফেলে দেওয়া খাবার খেয়ে চলে যায়।

Reneta

স্থানীয়দের ধারণা, খাদ্য সংকটের কারণে প্রাকৃতিক বনাঞ্চল থেকে এসব বানর লোকালয়ে চলে আসছে। কারও কারও মতে, সীমান্ত পেরিয়েও এসব প্রাণী আসতে পারে। এর আগে এই অঞ্চলে হায়েনা, মেছো বাঘ, ময়ূর, নীলগাই ও গন্ধগোকুলসহ বিভিন্ন বন্যপ্রাণীর প্রবেশের ঘটনাও ঘটেছে।

বর্তমানে শহরবাসী বানরগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। কেউ যাতে এদের আঘাত না করে এবং দুর্ঘটনার শিকার না হয়, সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে বন বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

ঠাকুরগাঁও বন বিভাগের কর্মকর্তা শরিফুল ইসলাম হেলাল জানান, আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। বানরগুলোর নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঠাকুরগাঁওবন্য বানরমানবিক সখ্যতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে বাড়ছে বন্য বানরের উপস্থিতি, আতঙ্কের মাঝেও গড়ে উঠেছে মানবিক সখ্যতা

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সীমান্তে ঘাস সংগ্রহে থাকা বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

জুন ১৪, ২০২৬

চ্যানেল আই-আই স্ট্রাইকারে মুগ্ধ অতিথিরা

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

আবু সাঈদ হত্যা মামলার ৩০ আসামির সাজার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশে উল্লেখযোগ্য সংখ্যক শিশু স্কুলের বাইরে: ইউনিসেফ

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT