চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীমঙ্গলে শিশু উদ্যান ও পাব‌লিক লাইব্রেরির জন্য মানববন্ধন

পলাশ চৌধুরী পলাশ চৌধুরী
১১:৩৩ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২৫
জনপদ, মৌলভীবাজার
A A
শ্রীমঙ্গলে শিশু উদ্যান ও পাবলিক লাইব্রেরির জন্য মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীমঙ্গলে পাবলিক লাইব্রেরি ও শিশু উদ্যান অবৈধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শ্রীমঙ্গলের সচেতন নাগরিক সমাজ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে শিশু উদ্যানের সামনে এই মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৭ সালে তৎকালীন জেলা প্রশাসক লাইব্রেরির আধুনিকায়ন করেন। একসময় সেখানে প্রচুর বই ও পাঠক ছিল। কিন্তু ২০১২ সালে ‘উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুস শহীদ কলেজে’র নামে ভবনটি দখল করা হয়। পরবর্তীতে কলেজ সরালেও লাইব্রেরি পুনঃপ্রতিষ্ঠিত হয়নি।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘ ৪০ বছরেও শিশু উদ্যানের কোনো উন্নয়ন হয়নি। এখনও এটি অবহেলিত অবস্থায় রয়েছে। বর্তমানে উদ্যান ও লাইব্রেরির একাংশ দখল করে একটি বেসরকারি কেজি স্কুল কার্যক্রম চালাচ্ছে। তারা বলেন, সরকারি জমিতে কীভাবে বেসরকারি স্কুল পরিচালিত হচ্ছে, প্রশাসনের কাছে তারা জানতে চান।

‘শ্রীমঙ্গল শিশু উদ্যানে’র নাম পরিবর্তন করে ‘শেখ রাসেল শিশু উদ্যান’ করা হয়েছে, যা নিয়ে মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, এটি প্রতিষ্ঠাকালীন নামেই ফিরে আসতে হবে। একইসঙ্গে লাইব্রেরি ও উদ্যান দখলমুক্ত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করতে হবে। গড়ে তুলতে হবে শিশু একাডে‌মি।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মো. কাওছার ইকবাল, ইসমাইল মাহমুদ, আহমেদ ফারুক মিল্লাদ, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি নিলয় রশিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোজাহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, মৌলভীবাজার সরকারি কলেজ শিক্ষার্থী হোসাইন আহমদ আফজল, স্টুডেন্ট এলায়েন্স শ্রীমঙ্গলের প্রতিনিধি ফারহানা নাজনীন নিশি, ছড়াকার জাবেদ ভুইয়া, আবৃত্তিকার বিকাশ দাশ বাপন, নৃত্যশিল্পী দ্বীপ দত্ত আকাশসহ অনেকে।

বক্তারা দাবি জানান, পাবলিক লাইব্রেরি ও শিশু উদ্যান অবিলম্বে দখলমুক্ত করতে হবে। তারা উপজেলা প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন এবং দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

Reneta

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা গেটের পুরোনো নাম ফলকের ওপরে ‘শ্রীমঙ্গল শিশু উদ্যান’ সাইনবোর্ড ঝুলিয়ে দেন। পরে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অ‌ফিসারের অ‌ফিসে জমা দেন।

উপজেলা নির্বাহী অ‌ফিসার মো. ইসলাম উ‌দ্দিন বলেন, এই বিষয়ে এক‌টি চি‌ঠি পেয়ে‌ছি। শিশু উদ্যানের জন্য সরকারের প‌রিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে। আর পাঠাগারের বিষয়‌টি শ্রীমঙ্গল পৌরসভার সাথে সমন্বয় করে সবাইকে নিয়ে এ‌গিয়ে যাবো আশা কর‌ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাব‌লিক লাইব্রেরিশিশু উদ্যানশ্রীমঙ্গল
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬

প্রধানমন্ত্রীর কাছ থেকে ৩ প্রতিবন্ধী ব্যক্তির নিয়োগপত্র গ্রহণ

জুলাই ৩০, ২০২৬

ভোলা-বরিশাল সেতুতে জাপানি বিনিয়োগ আনছে স্ট্যালিয়ন ক্যাপিটাল

জুলাই ৩০, ২০২৬

ব্রাজিল খেলতে আসছে ভারতে, জানাল দিন তারিখ

জুলাই ৩০, ২০২৬

‘কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন আরও জনবান্ধব হবে’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT