চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাগরদোলায় চুল আটকে বিচ্ছিন্ন হয়ে গেল মাথার খুলি, তরুণীর মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৮ পূর্বাহ্ণ ১৫, এপ্রিল ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়ার প্রাচীন এবং ঐতিহ্যবাহী এক্তেশ্বর গাজন মেলার শেষ দিনে নাগরদোলার লোহার বেয়ারিংয়ে চুল আটকে মাথার খুলি বিচ্ছিন্ন হয়ে গেছে এক তরুণীর। এরপর সেখান থেকে ২৫ ফুট নিচে পড়ে মৃত্যু হয় তার।

আনন্দবাজার জানিয়েছে, গতকাল ১৪ এপ্রিল শুক্রবার বাঁকুড়ার এক্তেশ্বর এলাকায় এই ঘটনা ঘটে। মৃত তরুণীর নাম প্রিয়ঙ্কা বাউড়ি, তার বয়স ২০ বছর।

প্রতিবেদনে বলা হয়, বাঁকুড়ার প্রাচীন এবং ঐতিহ্যবাহী এক্তেশ্বর গাজন মেলায় শুক্রবারই ছিল শেষ দিন। সকাল সকাল ভিড় জমে গিয়েছিল মেলায়। পার্শ্ববর্তী ভাদুল গ্রাম থেকে পরিবারের কয়েকজনের সঙ্গে মেলা দেখতে এসেছিলেন প্রিয়ঙ্কাও। এদিক-ও দিক ঘোরাঘুরির পর সবাই মিলে নাগরদোলায় চেপেছিলেন। আর তখনই ঘটে বিপত্তি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নাগরদোলা ঘুরতে শুরু করেছে এমন সময় কোনভাবে প্রিয়ঙ্কার খোলা চুল আটকে যায় নাগরদোলার বেয়ারিং এবং ধাতব দণ্ডে। সঙ্গে সঙ্গে আসন থেকে ছিটকে পড়ে সে। এরপর চুলসহ আটকে পড়ে নাগরদোলার একটি ধাতব দণ্ডে ঝুলতে থাকেন প্রিয়ঙ্কা।

আনন্দবাজার জানায়, কয়েক সেকেন্ড ওভাবে ঝুলে থাকার পর আচমকা চুল এবং মাথার খুলির উপরের অংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে প্রায় ২৫ ফুট উপর থেকে মাটিতে পড়ে যান প্রিয়ঙ্কা। দ্রুততার সাথে তাকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যান স্থানীয়রা।

ধীরে ধীরে তার শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকে। এরপর সেই হাসপাতাল থেকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় প্রিয়ঙ্কার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তরুণীর মৃত্যুপশ্চিমবঙ্গভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT