এইচএসসি ও সমমানের পুনঃনিরীক্ষণের ফল সোমবার

ছবি: সংগৃহীত
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে সোমবার।
রোববার ২২ নভেম্বর আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শিক্ষার্থীরা ওই দিন বেলা ৩টা থেকে নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল দেখতে পারবেন।
এতে বলা হয়, https://eduboardresults.gov.bd/ ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে। এছাড়া পরীক্ষার্থীরা আবেদনের সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন, সেই নম্বরেও এসএমএসের মাধ্যমে ফল পাঠানো হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক আক্তারুজ্জামান বলেন, বিষয়ভিত্তিক আবেদনের সংখ্যা ১০ লাখ ৮৭ হাজার ৪১৩। এসব আবেদন করেছেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন পরীক্ষার্থী।
চলতি বছর এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষায় অংশ নেয়, যাদের মধ্যে পাস করেছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন; সার্বিক পাসের হার ৫২.১২%।
গত ৩১ অক্টোবর প্রকাশিত এ ফলাফলে দেখা যায়, এবার ৪০ হাজার ৮৪ জন জিপিএ ৫ পেয়েছে, যা উত্তীর্ণের মোট সংখ্যার ৬ দশমিক ২ শতাংশ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





