চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলপ্রকাশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৭ পূর্বাহ্ণ ৩০, জানুয়ারি ২০২১
- সেমি লিড, শিক্ষা
A A

এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২০ এর ফলাফল ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে অনলাইনে এই ফল প্রকাশ করা হয়। 

অনলাইনে ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা দীপু মণি বলেন, যেভাবে অতিমারি বিশ্বে ছড়িয়ে পড়েছে, সবার স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে আমরা পরীক্ষা নেওয়া থেকে বিরত ছিলাম। কিন্তু পরে ফলাফল প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য সংসদে তিনটি আইন আমরা পাস করেছি তারপর ফলাফল প্রকাশ করা হলো।

শিক্ষামন্ত্রী আরো বলেন, আমরা শিক্ষাকে আনন্দময় করতে চাই। শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করবে। সঠিক মূল্যবোধ নিয়ে গড়ে উঠবে। তারা সুনাগরিক ও বিশ্ব নাগরিক হয়ে গড়ে ‍উঠবে।

তিনি যোগ করেন, বিপুল সংখ্যাক শিক্ষার্থীর ফল একটা ক্লিকেই পেয়ে যাবে। অতিমারির কারণে পরীক্ষার্থীর এসএসসি ও জেএসসির ফলাফলের ভিত্তিতে এই ফল প্রকাশ হলো। পরবর্তী পরীক্ষায় নিশ্চয়ই তোমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে অংশ নিবে।

ঢাকার সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে ফলাফল ঘোষণা করা হয়।

Reneta

করোনাভাইরাস সংক্রমণের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কওমি মাদরাসা ছাড়া কয়েক দফায় কিন্ডার গার্টেনসহ অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে।

এমন পরিস্থিতিতে গত বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা নিতে পারেনি সরকার। এরপর গত ৭ অক্টোবর সব শিক্ষার্থীকে অটোপাস করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষামন্ত্রণালয়। গত ২৪ জানুয়ারি জাতীয় সংসদে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিলের সংশোধনী ২০২১ পাস হয়। এর ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অটোপাসকে স্বীকৃতি দিয়ে ফল প্রকাশের বাধা কেটে যায়।

বেশ কয়েক বছর ধরে ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা এবং ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ বছরও করোনাভাইরাস পরিস্থিতির কারণে তা হচ্ছে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এইচএসসিএইচএসসি ও সমমানফলপ্রকাশ
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT