বিনোদন

আবারও গায়ক হৃদয় খানের বিচ্ছেদ

ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হেয়ারড ম্যান সানগ্লাস পরে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও গায়ক হৃদয় খান তার স্টাইলিশ লুকের জন্য পরিচিত, সানগ্লাস ও হেয়ারড স্টাইল সহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দাম্পত্য জীবনে আবারও ছন্দপতন হয়েছে গায়ক হৃদয় খানের। তার তৃতীয় সংসারও টিকলো না! অনেক আগেই স্ত্রী হুমায়রার সঙ্গে বিচ্ছেদ হয়েছে হৃদয়ের।

২০১৫ সালের ১ আগস্ট একসময়ের মডেল অভিনেত্রী সুজানা জাফরকে বিয়ে করেছিলেন হৃদয়। পরের বছরের ৬ এপ্রিল তাদের বিচ্ছেদ হয়ে যায়।

সুজানার সঙ্গে ডিভোর্সের কিছুদিন পরই ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর পারিবারিক আয়োজনে হুমায়রাকে বিয়ে করেন হৃদয় খান। এবার জানা গেল, হৃদয় খান ও হুমায়রার সংসারও ভেঙেছে।

বিয়ের কয়েক বছর সংসার করলেও হৃদয় খানের আচরণ ও জীবনযাপন নিয়ে অসুন্তষ্টির অভিযোগ তুলে তাকে ডিভোর্স দিয়েছেন হুমায়রা নিজেই। বিষয়টি নিশ্চিত করেছে হৃদয় খানের এক পারিবারিক সূত্র।

সূত্র জানায়, অনেক আগেই হৃদয় খান ও হুমায়রার ডিভোর্স হয়েছে। হৃদয়ের ওপর নানা কারণে বিরক্ত হয়ে হুমায়রা ডিভোর্স লেটার পাঠিয়েছেন। হৃদয় ও তার পরিবার ডিভোর্সের বিষয়টি গোপন রেখেছে।

হৃদয় খান সংবাদমাধ্যমকে বলেন, ‘বিষয়টি খুব সেনসেটিভ, তাই এটি নিয়ে আপাতত কোনো কথা বলতে চাই না। অন্য কোনো কথা থাকলে বলুন।’

হুমায়রার সঙ্গে এটি ছিল হৃদয় খানের তৃতীয় বিয়ে। সুজানার আগে তিনি পূর্ণিমা আকতার নামের একজনকে বিয়ে করেছিলেন হৃদয়।

বিষয়:বিচ্ছেদ সুজানা জাফর হৃদয় খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…