চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিডিয়া ছেড়ে ধর্মে অনুরাগী, দুবাইয়ে বিয়ে করেছেন সুজানা

নাহিয়ান ইমননাহিয়ান ইমন
৪:২৬ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০২৪
বিনোদন
A A

প্রায় সাত বছর আগে মিডিয়াকে ‘গুডবাই’ জানিয়েছেন জনপ্রিয় মডেল অভিনেত্রী সুজানা জাফর। মূলত ইসলাম ধর্মের প্রতি অনুরাগী হয়ে তিনি মিডিয়া ছাড়েন। এরপর থেকে মিডিয়ার কারও সঙ্গে যোগাযোগ রাখেননি সুজানা।

গেল কয়েক বছর দুবাইয়ের সিটিজেন হওয়ায় সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন। এবার জানা গেল, দুবাইয়ে নতুন জীবন শুরু করেছেন সুজানা।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে চ্যানেল আই অনলাইনকে দুবাই থেকে নিজের বিয়ে খবর নিশ্চিত করে সুজানা জানান, গেল ২২ আগস্ট দুবাই কোর্টে বিয়ে করেছেন তিনি। তার স্বামীর নাম সৈয়দ হক, তিনিও দুবাই থাকেন। পেশায় দুবাইয়ের একজন ব্যবসায়ী তিনি।

গত সাত বছর ধরে স্বামী সৈয়দ হকের সঙ্গে পরিচয় সুজানায়। তবে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল না। সুজানা বলেন, পারিবারিকভাবে আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

সুজানা আরও বলেন, আগস্টে যখন আমাদের বিয়ে হয়, তখন বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি বাজে ছিল। তখন এই বিষয়টি জানানোর মতো  অবস্থা ছিল না। ইসলামে অনেক ঢাকঢোল পিটিয়ে বিয়ে করার কথা কোথাও উল্লেখ নেই। একেবারে ধর্মীয় বিধান অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়েটা যেহেতু পারিবারিক ব্যাপার। আমাদের দুই পরিবার বিষয়টি অবগত।

সুজানা জাফর বলেন, আমি সাত বছর আগে থেকে মিডিয়া ছেড়েছি, কারও সঙ্গে আমার যোগাযোগ নেই। তাই চাই না আমার ব্যক্তিগত কোনো বিষয় আর নিউজে আসুক।

Reneta

সুজানা জানান, তার ইচ্ছে ছিল হানিমুনে না গিয়ে স্বামীর সঙ্গে হজ পালন করবেন। সেই ইচ্ছেও পূরণ করেছেন জানিয়ে তিনি বলেন, বিয়ের দুদিন পর আমরা দুজনে উমরাহ পালন করেছি। আল্লাহ আমাকে যে পথে রেখেছেন আমি বাকিটা জীবন এভাবে পার করতে চাই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দুবাইনাটকলিড বিনোদনসিনেমাসুজানা জাফর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শ্রমিক অধিকার প্রতিষ্ঠার দিন: মহান ‘মে দিবস’ আজ

মে ১, ২০২৬
বিশ্লেষকদের মতে  শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়; ছবি:এআই

জুলাইয়ের চেতনা কি পৌঁছেছে কারখানা ও শ্রমবাজারে?

মে ১, ২০২৬

পর্দায় শ্রমিকের লড়াই, যে সিনেমাগুলো না দেখলেই নয়

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে হকার পুনর্বাসন কার্যক্রম শুরু

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

অতিরিক্ত সচিবদের বিদেশ সফরে ইকোনমি ক্লাস বাধ্যতামূলক

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT