চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

হংকংকে উড়িয়ে সুপার ফোরে পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৫ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

জয়ের কাছাকাছি না পৌঁছালেও ভারতের বিপক্ষে লড়াইটা ঠিকই শেষপর্যন্ত টেনে নিয়ে গিয়েছিল হংকং। পাকিস্তানের বিপক্ষে সেটাও পারল না নিজাকাত খানের দল। অল্পতে গুটিয়ে বড় হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হল তার দলকে।

শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে হংকংকে ১৫৫ রানে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করেছে পাকিস্তান।

ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে হেরে টুর্নামেন্টে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। দ্বিতীয় ম্যাচে তাই শুরুতে বেশ সাবধানী ক্রিকেট খেলেছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দলটি। টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম দশ ওভারে মাত্র ৬৪ রান তোলে বাবর আজমের দল।

Banglabid

ইনিংসের উদ্বোধন করতে এসে আক্ষেপে পুড়েছেন অধিনায়ক নিজে। দলের রান যখন ১৩, ফিরে যান তিনি। ভারতের বিপক্ষে ১০ রানের ইনিংস খেলার পর হংকংয়ের বিপক্ষে বাবরের ব্যাট তুলতে পেরেছে সবে ৯ রান।

দ্বিতীয় উইকেটে ১১৬ রানের জুটিতে দলকে বড় লক্ষ্যের ভিত গড়ে দেন ফখর জামান ও রিজওয়ান। ৪১ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫৩ রান করে ফখর ফিরলেও ইনিংস শেষ করে আসেন রিজওয়ান। পাকিস্তানের উদ্বোধনী ব্যাটার অপরাজিত থাকেন ৫৭ বলে ৭৮ রান করে। ডানহাতি উইকেটরক্ষক ব্যাটার খেলেন ৬টি চার ও একটি ছক্কার মার।

ফখরের পর চতুর্থ উইকেটে আসা খুশদিল মন্থর শুরু করলেও শেষে ক্যামিও খেলেন। ৫টি ছক্কার মারে ১৫ বলে খেলেন ৩৫ রানের ইনিংস। ১৯৩ রানে থামে পাকিস্তান।

Reneta

জবাবে ব্যাট করতে নেমে ১৬ রানে প্রথম উইকেট হারায় হংকং। নিজাকাত খানকে ফিরিয়ে পাকিস্তানকে প্রথম সাফল্য এনে দেন নাসিম শাহ। আগের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা বাবর হায়াতকেও একই ওভারে আউট করেন নাসিম।

ব্যাটিং বিপর্যয়ে পড়া হংকংকে পরে আর দাঁড়াতেই দেননি পাকিস্তানে দুই স্পিনার শাদাব খান ও মোহাম্মদ নেওয়াজ। নিজাকাত খানের দল শেষ ৭ উইকেট হারিয়েছে মাত্র ১৩ রানের ব্যবধানে। ৫৬ বল বাকি থাকতেই অলআউট হয় হংকং।

মাত্র ৩৮ রানে গুটিয়ে যাওয়া হংকং গড়েছে একাধিক লজ্জার রেকর্ড। নিজেদের টি-টুয়েন্টি ইতিহাসে এটিই তাদের সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড। এছাড়া পাকিস্তানের বিপক্ষে যেকোনো প্রতিপক্ষের সবচেয়ে কম দলীয় রানের রেকর্ডও এটি।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন শাদাব খান। ২ ওভার হাত ঘুরিয়ে ৩ উইকেট নিয়েছেন নেওয়াজ। দুটি উইকেট গেছে নাসিম শাহের ঝুলিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ ২০২২এহসানখুশদিলনেওয়াজপাকিস্তানভারতরিজওয়ানলিড স্পোর্টসশাদাবহংকং
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ (সংগৃহীত)।

রাষ্ট্রপতি নির্বাচন: থাকবে তিনটি ব্যালট বাক্স

আগস্ট ১১, ২০২৬

বিয়ে করলেন সোহানা সাবা, পাত্র কে?

আগস্ট ১১, ২০২৬

গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, তদন্তে কলকাতা পুলিশ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল–আসাদের মৃত্যুদণ্ড

আগস্ট ১১, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

কেঁপে উঠল টেকনাফ সীমান্ত: কী ঘটছে মিয়ানমারে

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT