চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি না খেলায় ‘ক্ষতিপূরণ’ চায় হংকং সরকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

চারটি প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ খেলে কোনোটিতেই জয়ের দেখা পায়নি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামি। পঞ্চম ম্যাচে  হংকং একাদশের সঙ্গে জয় পেলেও খেলানো হয়নি লিওনেল মেসিকে। এতে ভীষণ ক্ষুব্ধ হংকংয়ের দর্শকরা। এমনকি টিকেট ক্রয়ের অর্থ ফেরত চান তারা।

প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে রোববার হংকং একাদশের বিপক্ষে ৪-১ গোলে জয় পেয়েছে মিয়ামি। তবে ম্যাচের ফলাফলকে ছাপিয়ে মেসির না খেলাই এখন আলোচনার তুঙ্গে।

লিওনেল মেসি আসছেন, এই খবরে বিশাল অংকের অর্থ বিনিয়োগ করেছিল দেশটির ফুটবল ফেডারেশনসহ সব আয়োজকরাই। তবে শেষ পর্যন্ত বেঞ্চে বসে খেলা দেখলেন আট বারের ব্যালন ডি’অরজয়ী। তাতেই চটেছেন মাঠে উপস্থিত দর্শক ও আয়োজক কমিটি।

আগের ম্যাচে আল নাসেরের বিপক্ষে ৬-০তে হারে মিয়ামি। ম্যাচে ৬ মিনিটের জন্য মাঠে ছিলেন ৩৬ বর্ষী মেসি। হংকং একাদশের বিপক্ষে ম্যাচের দুইদিন আগে মিয়ামি কোচ টাটা মার্টিনো নিজেই জানিয়েছিলেন, এই ম্যাচে মেসির শুরু থেকে খেলার সম্ভাবনা বেশি।

এই ঘোষণাতেই বড় অংকের অর্থ বিনিয়োগ করে হংকং। আয়োজক কমিটি প্রায় ২ মিলিয়ন ডলার বিনিয়োগ করে পুরো আয়োজন সম্পন্ন করে। মেসিকে দেখার জন্য হাজারো দর্শক চড়া মূল্যে টিকেটও কেটেছিল। এমনকি আয়োজকদের অনুদান দিয়েছিল হংকং সরকার।

শেষ পর্যন্ত মেসিকেই মাঠে নামাননি মিয়ামির কোচ। এমনকি আরেক বার্সা তারকা লুইস সুয়ারেজকেও খেলানো হয়নি। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময় থেকে দর্শকেরা ‘রিফান্ড’ চেয়ে আওয়াজ তোলেন। দর্শকদের হইচইয়ের পর অবশ্য ম্যাচশেষে মেসিকে না খেলানোয় তাদের কাছে ক্ষমা চান মিয়ামির কোচ মার্টিনো।

Reneta

এমন ঘটনার পর হংকং সরকার জানিয়েছে, মেসির না খেলায় ক্ষুব্ধ সবাই। আয়োজক টেটলার এশিয়ার ওপর অসন্তুষ্ট হংকং সরকার। এক বিবৃতিতে বলা হয়, ‘মেসি না খেলায় সরকার ও ফুটবল সমর্থকরা আয়োজকদের কার্যক্রমে খুবই হতাশ। আয়োজকদের কাছে সব ফুটবল-ভক্ত ব্যাখ্যা পাওয়ার দাবি রাখে। সরকার আয়োজকদের সঙ্গে এই ব্যাপারে আলোচনায় বসবে। সবাই নিজেদের টাকা ফেরত চাইছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাটা মার্টিনোমিয়ামিমেসিলিড স্পোর্টসসুয়ারেজহংকংহংকং একাদশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি (সংগৃহীত)।

মামলার জট কমাতে নতুন উদ্যোগ, এক বছরে মামলা ২০ লাখে নামানোর লক্ষ্য

জুলাই ২১, ২০২৬

মাগুরায় পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬

ভারতীয় ৪ নাবিকের মৃত্যুর ঘটনায় রাশিয়াকে ভারতের কড়া প্রতিবাদ

জুলাই ২১, ২০২৬

দেশে নেমে লাল গালিচা সংবর্ধনা পেয়েছে আর্জেন্টিনা

জুলাই ২১, ২০২৬

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অনিয়ম ও প্রতারণা, ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT