অন্যান্য খেলা

বেলজিয়ামকে হারিয়ে ব্রোঞ্জ আর্জেন্টিনার

মেয়েদের হকি

আর্জেন্টিনা হকি দলের খেলোয়াড়রা ব্রোঞ্জ জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা হকি দলের খেলোয়াড়রা ব্রোঞ্জ পদক জেতার পর উল্লাসে মেতে উঠেছে, তাদের মুখে খুশির হাসি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্যারিস অলিম্পিকে ১৪তম দিনে তৃতীয় পদকের দেখা পেয়েছে আর্জেন্টিনা। মেয়েদের হকিতে ব্রোঞ্জের লড়াইয়ে বেলজিয়ামকে টাইব্রেকারে হারিয়েছে দেশটি।

শুক্রবার বিকেলে ব্রোঞ্জের লড়াইয়ে ২-২ গোলে ড্র করে আর্জেন্টিনা ও বেলজিয়াম। টাইব্রেকারে ৩-১ ব্যবধানে জিতে পদক পায় আর্জেন্টিনা।

ম্যাচের প্রথম কোয়ার্টারে বেলজিয়ামকে এগিয়ে নেন ইম্মা পুভরেজ। দ্বিতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। আগুস্টিনা জর্জেলানি সমতায় ফেরানোর পর এগিয়ে নেন আগুস্টিনা আলবের্টারিও। যদিও কোয়ার্টার শেষের কিছু আগে বেলজিয়ামকে সমতায় ফেরান জাস্টিন রাসির।

পরের দুই কোয়ার্টারে কোনো দলই গোলের দেখা পায়নি। চতুর্থ কোয়ার্টার শেষে লড়াই গড়ায় টাইব্রেকারে। সেখানে ৩-১ ব্যবধানে জিতে নেয় আর্জেন্টিনা।

বিষয়:আর্জেন্টিনা প্যারিস অলিম্পিক-২০২৪ বেলজিয়াম হকি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…