চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলতি মাসে ঢাকা সফরে আসছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৯ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পতাকা উড়ছে আকাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবর্তিত রাজনৈতিক পটভূমিতে দুই দেশের মধ্যকার সম্পর্ক এগিয়ে নিতে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনার জন্য এ মাসে বাংলাদেশ সফর করতে পারে যুক্তরাষ্ট্রের একটি সিনিয়র পর্যায়ের প্রতিনিধি দল।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) একটি কূটনৈতিক সূত্রে ইউএনবি জানায়, সফরের বিষয়ে সবকিছু চূড়ান্ত করতে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর যুক্তরাষ্ট্র থেকে প্রথম এধরনের সফর হতে যাচ্ছে।

সূত্র জানায়, সফর চূড়ান্ত হলে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে অধ্যাপক ইউনূসের নিউইয়র্কের উদ্দেশে রওনা হওয়ার আগেই প্রতিনিধি দলটি ঢাকায় থাকবে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এই প্রতিনিধি দলে থাকতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।

এছাড়াও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব ডিফেন্স লিন্ডসে ডব্লিউ ফোর্ডও থাকবেন।

এই অঞ্চলের প্রতিরক্ষা কৌশল এবং পরিকল্পনার উন্নয়ন ও বাস্তবায়ন সম্পর্কিত সমস্ত নীতিগত বিষয়গুলোর ক্ষেত্রে প্রতিরক্ষা বিভাগের মধ্যে সিনিয়র নেতৃত্বের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করেন তিনি। তার দায়িত্বের মধ্যে রয়েছে আফগানিস্তান বাদে ভারত ও অন্যান্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সুরক্ষা সম্পর্ক নিয়ে কাজ করা।

মার্কিন প্রতিনিধি দলে যোগ দিতে পারেন যুক্তরাষ্ট্রের ডেপুটি আন্ডার সেক্রেটারি/ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফর ইন্টারন্যাশনাল ফিন্যান্স ব্রেন্ট নেইম্যানও। নেইম্যান মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ইন্টারন্যাশনাল ফাইন্যান্সের আন্তর্জাতিক ডেপুটি আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Reneta

এছাড়াও ইউএসএআইডির একজন প্রতিনিধি থাকতে পারেন।

প্রতিনিধি দলটি তাদের অন্যান্য কর্মসূচির পাশাপাশি প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করবে।

ওয়াশিংটনের একটি সূত্র জানিয়েছে, ‘কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে শেয়ার করার মতো কিছু নেই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড লুঢাকা সফরে যুক্তরাষ্ট্রঢাকা-যুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

আসামের বন্যার্তদের জন্য ৫০০ ঘর বানাচ্ছেন সালমান

আগস্ট ৭, ২০২৬

দুই দশকের সাংবাদিকতা পেরিয়ে বিটিভির মহাপরিচালক কাজী জেসিন

আগস্ট ৭, ২০২৬

‘আমি না থাকলেও…’ ইলিয়াস কাঞ্চনের আবেগঘন আহ্বানে ভারী সমাবেশ!

আগস্ট ৭, ২০২৬

বাজারে আবারও সয়াবিন তেলের সংকট, বাড়তি দামে পোলাওয়ের চাল

আগস্ট ৭, ২০২৬
ছবি: প্রতিনিধি।

দিনাজপুরে অজ্ঞাত যুবকের মরদেহ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT