আন্তর্জাতিক

‘ইরান যুদ্ধের কারণেই নির্বাচনে এই বিপর্যয় ঘটেছে’

‘ইরান যুদ্ধের কারণেই নির্বাচনে এই বিপর্যয় ঘটেছে’

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ইরান যুদ্ধকে প্রধান কারণ হিসেবে দেখছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার মতে, ইরানের বিরুদ্ধে যুদ্ধের মাশুল দিতে হয়েছে নির্বাচনে। পরাজয়ের কারণ পর্যালোচনা করে ভুল স্বীকারের মধ্য দিয়েই দলকে সামনে এগিয়ে যেতে হবে।

বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ পোস্টে এই মন্তব্য করেন ভ্যান্স। তিনি বলেন, নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের প্রকৃত কারণ প্রায় সবার কাছেই পরিষ্কার। ইরান যুদ্ধের কারণেই এই বিপর্যয় ঘটেছে। এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আগের রাতে বিষয়টি স্বীকার করেছেন।

ভ্যান্স আরও বলেন, কেউ যদি মনে করেন এই যুদ্ধের কারণে নির্বাচনে পরাজয় কিংবা আগামী ছয় বছর সিনেটে ক্ষমতা হারানো গ্রহণযোগ্য ছিল, তাহলে তারা নিজেদের যুক্তি তুলে ধরতে পারেন। তবে তার সঙ্গে একমত না হলেও যুদ্ধের কারণে দলের বড় ধরনের ক্ষতি হয়েছে এই সত্য অন্তত স্বীকার করতে হবে।

তিনি বলেন, পরাজয়ের কারণ চিহ্নিত করে ভুল সংশোধন এবং সামনে এগিয়ে যাওয়ার যেকোনো আলোচনা শুরু হওয়া উচিত এই বাস্তবতা মেনে নেওয়ার মধ্য দিয়ে।

বিষয়:জেডি ভ্যান্স মধ্যবর্তী নির্বাচন যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…