চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাইকোর্টের আদেশ স্থগিত: ৩১৭৩ জনের চাকরিতে যোগদানে বাধা কাটল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৭ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, আদালত
A A
ঢাকা কেন্দ্রীয় কারাগার, বাংলাদেশের প্রধান কারাগার, আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসসি’র অধীনে পরীক্ষার মাধ্যমে ৯ম ও ১০ম গ্রেডে (নন-ক্যাডার) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড পরিচালিত পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল-কলেজে জুনিয়র ইন্সট্রাক্টর এবং ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর পদে ৩১৭৩ জনের নিয়োগ স্থগিত করে হাইকোর্টের আদেশ চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষের আবেদনের শুনানি শেষে বুধবার (২৯ জানুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আজকের আদেশে আপিল বিভাগ চার সপ্তাহের জন্য হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন। তিন সপ্তাহের নিয়োগ পাওয়াদের বিষয়ে পুলিশ প্রতিবেদন দিতে বলা হয়েছে। আর আগামী ছয় সপ্তাহের মধ্যে হাইকোর্টকে নিয়োগ বাতিল প্রশ্নে জারি করা রুল নিষ্পত্তি করতে বলা হয়েছে।

Banglabid

আজকের এই আদেশের ফলে নিয়োগ প্রাপ্তদের চাকরিতে যোগদানে বাধা নেই বলে জানিয়েছেন উভয় পক্ষের আইনজীবীরা।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক।

২০২১ সালের ২৬ অক্টোবর পিএসসি’র অধীনে ৯ম ও ১০ম গ্রেডের (নন-ক্যাডার) এর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহের জুনিয়র ইন্সট্রাক্টর এবং ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। পরবর্তীতে ২০২৩ সালের ১৮ মার্চ এসব পদে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২০২৫ সালের ২৩ জানুয়ারি এসব পদে নিয়োগের সার্কুলার জারি করা হয়। যেখানে ২৯ জানুয়ারি চাকরিতে যোগদানের নির্দেশনা দেওয়া হয়।

Reneta

তবে এইসব পদে নিয়োগ পেতে পরিক্ষায় অংশ নেওয়া ১৮ জন বঞ্চিত হয়ে হাইকোর্টে রিট করেন। রিটের পক্ষের আইনজীবী হাইকোর্টে শুনানিতে বলেন, পিএসসির ‘আবেদ আলি সংশ্লিষ্ট’ এই পরীক্ষায় চাতুর্যতার আশ্রয়ে লিখিত পরীক্ষা না নিয়ে এমসিকিউ পরিক্ষার মাধ্যমে নিয়োগ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। একই সময়ে প্রশ্ন ফাঁসের অভিযোগে রেলওেয়ের একটা পরীক্ষা বাতিল করা হয় কিন্তু এই পরীক্ষাটি বাতিল করা হচ্ছিলো না। তাই রিটটি করা হয়েছে।

গত ২৭ জানুয়ারি রিটের শুনানি শেষে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা’র সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সাড়ে তিন হাজার জনের নিয়োগ ৩ মাসের জন্য স্থগিত করেন। পরবর্তী হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। যেখানে ৩১৭৩ জনের নিয়োগের কথা উল্লেখ করা হয়। যদিও হাইকোর্টের আদেশের পর রিটকারি পক্ষ থেকে ৩৫৩৪ জনের নিয়োগ স্থগিতের কথা বলা হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আপিল বিভাগনিয়োগহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মানুষের ভাষা কি সবসময় বুঝতে পারে এআই প্রযুক্তি?

পরবর্তী

অবৈধ ইটভাটা: কয়েকজন বিভাগীয় কমিশনার-ডিসি ও ইউএনওকে ডেকেছেন হাইকোর্ট

পরবর্তী
বাংলাদেশের সংসদ ভবনের ছবি, বিশাল আকারের আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

অবৈধ ইটভাটা: কয়েকজন বিভাগীয় কমিশনার-ডিসি ও ইউএনওকে ডেকেছেন হাইকোর্ট

বাংলাদেশের নির্বাচন কমিশন সভা, নির্বাচন প্রস্তুতি আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

৬ মাসেও জনজীবনে স্বস্তি আনতে পারে নাই অন্তর্বর্তী সরকার

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT