চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতায় ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, বিদ্যুৎস্পৃষ্টে ৫ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৭ পূর্বাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
কলকাতায় ভারী বৃষ্টিপাতে জলাবদ্ধতায় ৫ জনের মৃত্যু।  ছবি: সংগৃহীত

কলকাতায় ভারী বৃষ্টিপাতে জলাবদ্ধতায় ৫ জনের মৃত্যু। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় সোমবার (২২ সেপ্টেম্বর) রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টির ফলে শহরের বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে এই জলাবদ্ধতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

কলকাতার বেনিয়াপুকুর ও খিদিরপুর এলাকা থেকে দুইটি মৃত্যুর খবর পাওয়া গেছে, অন্য একটি দুর্ঘটনা ঘটেছে নেতাজিনগরে। কর্তৃপক্ষ জানিয়েছেন, বৃষ্টির পানিতে ডুবে যাওয়া বৈদ্যুতিক তারগুলোই এই দুর্ঘটনার প্রধান কারণ।

কলকাতা পৌর সংস্থা (কেএমসি) জানিয়েছে, শহরের দক্ষিণ ও পূর্বাঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। গড়িয়া কামদাহারিতে মাত্র কয়েক ঘণ্টায় ৩৩২ মিমি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া যোধপুর পার্কে ২৮৫ মিমি, কালীঘাটে ২৮০ মিমি, টপসিয়ায় ২৭৫ মিমি, বালিগঞ্জে ২৬৪ মিমি এবং উত্তর কলকাতার থানতানিয়ায় ১৯৫ মিমি বৃষ্টি হয়েছে।

ফলে বহু বাড়িঘরে পানি ঢুকে পড়েছে এবং রাস্তাঘাট পানির নিচে চলে গেছে, যা জনজীবনকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

Reneta

জলাবদ্ধতার কারণে শহরের বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বিমান সংস্থাগুলো ভারতীয় আবহাওয়া দপ্তরের (আইএমডি) সতর্কবার্তা অনুসরণ করে যাত্রীদের জন্য বিশেষ ভ্রমণ পরামর্শ জারি করেছে।

ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে সরে যাচ্ছে, যার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি এবং কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

পুর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বুধবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আইএমডি আরও সতর্ক করেছে, ২৫ সেপ্টেম্বরের আশেপাশে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে আরেকটি নতুন নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যা আবারও ভারী বৃষ্টির কারণ হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৫ জনের মৃত্যুকলকাতাজলাবদ্ধতাবিদ্যুৎস্পৃষ্টভারতভারী বৃষ্টি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

জুন ৭, ২০২৬

মারা গেছেন অভিনেতা সেলিম কুমার

জুন ৭, ২০২৬

ফাইনালে হারের কারণ ব্যাখ্যা করলেন বাটলার

জুন ৬, ২০২৬

ফাইনাল হারের দায় নিজের কাঁধে নিলেন বাটলার

জুন ৬, ২০২৬

জার্মানির শিরোপা পুনরুদ্ধারের মিশন, বাধা ইকুয়েডর-আইভরি কোস্ট

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT