অস্ট্রেলিয়ায় ৬০ বছর বয়সে এক ব্যক্তি একটি প্রতিষ্ঠানের সিইও পদ ছেড়ে স্বপ্ন পূরণের জন্য ট্রাক ড্রাইভার হয়েছিলেন।
দ্য গার্ডিয়ান জানায়, গ্রেগ রস একটি থিয়েটার কোম্পানির সিইও ছিলেন। অনেক বছর ধরে কাজ করার পর তিনি বুঝতে পারেন তিনি ক্লান্ত। সুখী নন।
রস জানান, ২০০৮ সালে যখন অকল্যান্ডে তার চাচার শেষকৃত্য অনুষ্ঠানে যোগদানের জন্য বাড়ি যাচ্ছিলেন, তখন তিনি পদত্যাগ করার কথা প্রথম চিন্তা করেছিলেন। আমি ভাবছিলাম, আমি আসলে একটি বিশাল ট্রাক চালাতে চাই। এরপরই তিনি তার চাকরি ছেড়ে দিয়ে একটি বিশালাকার ট্রাক চালানোর চাকরির জন্য আবেদন করেন এবং চাকরিটি পেয়ে যান।
এরপর থেকে রস গত ১২ বছর ধরে ট্রাক চালিয়ে যাচ্ছেন। তিনি এখন প্রতিদিন ১২ ঘণ্টা করে কাজ করেন। তার সাপ্তাহিক ছুটি একদিনের। তিনি বলেন, আপনি যখন রাস্তা থেকে ট্রাক নিয়ে পাহাড়ে উঠবেন তখন আপনার মনে হবে যে আপনি নিজেই একটি মেশিন।







