চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসির নতুন প্রধান নির্বাহী ভারতের সাঞ্জগ গুপ্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৪ অপরাহ্ণ ০৭, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
আইসিসির নতুন প্রধান নির্বাহী সাঞ্জগ গুপ্তা বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পেলেন ভারতের ক্রীড়া ও মিডিয়া জগতের পরিচিত মুখ সাঞ্জগ গুপ্তা। সোমবার তাকে প্রধান নির্বাহী হিসেবে ঘোষণা করে আইসিসি।

চলতি বছর জানুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফির আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করা অস্ট্রেলিয়ার জেফ অ্যালারডাইসের স্থলাভিষিক্ত হলেন সাঞ্জগ। ২০১৭ সাল থেকে ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লারের (এমসিসি) একজন সক্রিয় সদস্য।

আইসিসি জানিয়েছে, প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগের জন্য ২৫টি দেশ থেকে ২৫০০টির বেশি আবেদন জমা পড়ে। আইসিসির সিইও নিয়োগে দায়িত্বপ্রাপ্ত নমিনেশন কমিটির সুপারিশে আইসিসির চেয়ারম্যান জয় শাহ সাঞ্জগ গুপ্তকে নিয়োগে অনুমোদন দেন। কমিটিতে ছিলেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, ইসিবি চেয়ারম্যান রিচার্ড থম্পসন, এসএলসি প্রেসিডেন্ট শামি সিলভা, এবং বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া।

গুপ্তকে নিয়োগ দেয়ার প্রসঙ্গে জয় শাহ বলেন, ‘সাঞ্জগ গুপ্তা ক্রীড়া কৌশল ও বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি ক্রিকেটের ভবিষ্যৎ বিস্তারে বড় ভূমিকা রাখবে। তার মিডিয়া দক্ষতা ও প্রযুক্তির প্রতি আগ্রহ আইসিসিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে ‘

সাঞ্জগ ২০১০ সালে স্টার ইন্ডিয়াতে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন। সেখানে কনটেন্ট, প্রোগ্রামিং ও স্ট্র্যাটেজির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেন। ২০২০ সালে তিনি ডিজনি ও স্টার ইন্ডিয়ার স্পোর্টস সিইও হন। ২০২৪ সালের নভেম্বরে ভায়াকম১৮ ও ডিজনি স্টার এর সংযুক্তিকরণের পর গঠিত নতুন প্রতিষ্ঠান জিও স্টারে তিনি স্পোর্টস এন্ড লাইভ এক্সপেরিয়েন্স এর প্রধান নির্বাহী হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিজয় শাহজিওফ অ্যালার্ডিসলিড স্পোর্টসসাঞ্জগ গুপ্তাসিইও
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT