চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মা, স্ত্রী এবং ৩ সন্তানকে খুন করে নিজেও হলেন আত্মঘাতী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৪ অপরাহ্ণ ১১, মে ২০২৪
আন্তর্জাতিক
A A
জনতা ভবনের সামনে জমায়েত, পুলিশ ও নিরাপত্তা কর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের উত্তরপ্রদেশে নিজের মা, স্ত্রী এবং ৩ সন্তানকে খুন করার পর নিজেও আত্মঘাতী হয়েছেন অনুরাগ সিং নামের ৪২ বছর বয়সী একজন ব্যক্তি।

আনন্দবাজার জানিয়েছে, আজ (১১ মে) শনিবার ভারতের উত্তরপ্রদেশের সীতাপুর এলাকার একটি গ্রামে এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে। পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

প্রায়ই কোন না কোন কারণ নিয়ে স্ত্রী এবং মায়ের সঙ্গে অশান্তি লেগেই থাকত অনুরাগ সিংয়ের। স্বামীর নেশা ছাড়াতে তাকে নেশামুক্তি কেন্দ্রে পাঠাতে চেয়েছিলেন স্ত্রী প্রিয়াঙ্কা (৪০)। কিন্তু অনুরাগ রাজি না হওয়ায় দু’জনের মধ্যে ঝামেলা হত। শুক্রবার রাতে সেই ঝামেলা চরমে ওঠে।

পুলিশের প্রাথমিক অনুমান, ঝামেলার মধ্যেই স্ত্রীর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে, পরে নিজের মা সাবিত্রীকে (৬৫) গুলি করে এবং শেষে ৩ সন্তানকে ছাদে নিয়ে গিয়ে সেখান থেকে ছুঁড়ে নিচে ফেলে হত্যা করেন অনুরাগ। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসায় মাথায় গুলি করে আত্মঘাতী হন তিনি।

স্থানীয় একজন পুলিশ অফিসার জানান, ফরেন্সিক দল ঘটনাস্থলে এসেছে। আমরা ঘটনার সব দিক তদন্ত করে দেখছি।পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করেছে। অনুরাগের কাছে কীভাবে ওই পিস্তল এল, তা-ও খতিয়ে দেখছেন তদন্ত কর্মকর্তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মঘাতীউত্তরপ্রদেশখুনভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

হাসানের ৪ উইকেট, দ্বিতীয় ইনিংসে কোন পথে হাঁটছে বাংলাদেশ?

আগস্ট ৭, ২০২৬

আসর মাতিয়ে আর বাড়ি ফেরা হলো না পেহেলী ভৈরবীর

আগস্ট ৭, ২০২৬

কক্সবাজার সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

অস্ট্রেলিয়ায় তাইজুলের চোট: কতটা গুরুতর, এখন কেমন আছেন?

আগস্ট ৭, ২০২৬

শিশু সুরক্ষা মামলায় মেটাকে আরও ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT