চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হাওয়া’য় ভেসে যাওয়ার দিন আজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ণ ২৯, জুলাই ২০২২
বিনোদন
A A

বাংলা সিনেমায় বইতে শুরু করেছে সুদিনের হাওয়া! যার চূড়ান্ত দেখা গেল শুক্রবার। এদিন রাজধানী সহ দেশের মোট ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত প্রথম ছবি ‘হাওয়া’। সবগুলো প্রেক্ষাগৃহই শুরু করেছে হাউজফুল শো দিয়ে! নিকট অতীতে এমন দৃষ্টান্ত বিরল!

শুক্রবার সকালের শো থেকে সব হলেই লক্ষ্য করা গেছে দর্শকের উপচে পড়া ভিড়! রাজধানীর সব মাল্টিপ্লেক্স, শ্যামলী সিনেমা সহ চট্টগ্রাম, সিলেট ও নারায়ণগঞ্জের সিনেস্কোপ এ খোঁজ নিয়ে জানা গেছে, সবগুলো প্রেক্ষাগৃহই প্রথম শো থেকেই হাউজফুল!

এদিন দুপুর ১টায় বসুন্ধরা সিটিতে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে দর্শনে যায় ‘হাওয়া’ টিম। এরপর বিকেল ৪টায় যাচ্ছে সিনেপ্লেক্সের আরেক শাখা সনি সিনেপ্লেক্স এ। সন্ধ্যা ৭টায় ‘হাওয়া’ টিম যাওয়ার কথা যমুনা ব্লকবাস্টারে, এরপর রাত ৯টায় মহাখালিতে অবস্থিত এসকেএস টাউয়ারে সিনেপ্লেক্সে এর শাখায়।

Banglabid

সিনেমাটি দেখে ইতিমধ্যে দর্শক তাদের অভিমত জানাতে শুরু করেছেন। বলছেন, এমন সিনেমা অতীতে তারা দেখেননি। আবার কেউ কেউ বলছেন, এই সিনেমা দিয়েই বাংলা চলচ্চিত্রের মোড় ঘুরে যেতে পারে! চলচ্চিত্রে ফিরতে পারে সুদিন!

এদিকে সিনেমাটি নিয়ে দর্শক চাহিদা এমন যে, মাল্টিপ্লেক্সগুলোতে প্রথম দু’দিনের অগ্রিম টিকেট চেয়েও খালি হাতে ফিরে গেছেন দর্শক! সাম্প্রতিক বাংলা সিনেমার ইতিহাসে সিনেমা নিয়ে এমন উত্তেজনা খুব একটা দেখার সৌভাগ্য হয়নি চলতি প্রজন্মের!

ট্রেলার ও গান প্রকাশ করেই মানুষের মুখে মুখে পৌঁছে যায় ‘হাওয়া’র খবর। সিনেমাটি নিয়ে সাধারণ দর্শক থেকে সিনে-আলোচকরাও মুখিয়ে! সমকালীন মেধাবী নির্মাতা, তারকাদেরও হাওয়ায় গা ভাসাতে দেখা গেছে। সিনেমার গান হিসেবে হাশিম মাহমুদের লেখা ও সুর করা ‘সাদা সাদা কালা কালা’ তৈরী করেছে মাইলফলক! স্থলে জলে শুনছে মানুষ!

Reneta

‘হাওয়া’র গানের শ্রোতাপ্রিয়তা, ট্রেলারে দুর্দান্ত আবহ সংগীতের আভাস, ভিজ্যুয়ালে বিশাল ক্যানভাস, চঞ্চল চৌধুরী-নাজিফা তুষি-রাজদের টুকরো অভিনয় ও সংলাপের মুহূর্ত দেখেই চারদিকে বাহবা রব!

ঢাকার স্টার সিনেপ্লেক্সের ৫টি শাখায় শুক্রবার থেকে সর্বোচ্চ সংখ্যক শো চলছে ছবিটি। প্রযোজনা সূত্রে জানা গেছে, বাংলাদেশের পর ‘হাওয়া’ খুব শিগগির আন্তর্জাতিক পরিবেশক সংস্থা ‘স্বপ্ন স্কেয়ারক্রো’-র মাধ্যমে উত্তর আমেরিকায় এবং ‘পথ প্রোডাকশন’ ও ‘দেশি ইভেন্টস’-এর মাধ্যমে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মুক্তি পেতে যাচ্ছে। এছাড়া সামনে আরো বেশকিছু দেশে ‘হাওয়া’-র মুক্তি দেয়ার প্রচেষ্টা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের চলচ্চিত্র ‘হাওয়া’-র নির্বাহী প্রযোজক অজয় কুমার কুন্ডু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চঞ্চলতুষিমেজবাউর রহমান সুমনরাজলিড বিনোদনসিনেমাহাওয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT