বাংলাদেশ

চালু হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের হাতিরঝিল র‍্যাম্প

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের হাতিরঝিল র‍্যাম্পের নির্মাণ কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের হাতিরঝিল র‍্যাম্পের দৃশ্য, শহরের ব্যস্ত রাস্তা ও নির্মাণ কাজ দেখা যাচ্ছে. Channel i News – চ্যানেল আই নিউজ

চলতি মাসেই চালু হতে যাচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের হাতিরঝিল র‍্যাম্প। এটি চালু হলে বিমানবন্দর থেকে আসা গাড়িগুলো সরাসরি নামতে পারবে এফডিসির সামনে হাতিরঝিলমুখী সড়কে।

হাতিরঝিল সংলগ্ন এই র‍্যাম্পটি চালু হলে সড়ক থেকে নেমে সোজা হাতিরঝিল, গুলশান, বাড্ডা, রামপুরা, বনশ্রী যেতে পারবে গাড়িগুলো।

এছাড়াও বাম দিক দিয়ে যাওয়া যাবে তেজগাঁও, বিজয় সরণি, মহাখালী। আর ডান দিক দিয়ে সহজে যাওয়া যাবে মগবাজার, কাকরাইল, হাইকোর্ট, সচিবালয় ও গুলিস্তানে।

উল্লেখ্য, গত বছরের ২ সেপ্টেম্বর রাজধানীর যানজট নিরসনে সবচেয়ে বড় এই মেগা প্রকল্প উদ্বোধন করা হয়। এরপর ৩ সেপ্টেম্বর বিমানবন্দর সংলগ্ন কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত অংশ খুলে দেওয়া হয় যান চলাচলের জন্য। মোট ১৫টি র‍্যাম্প আছে ১১ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ এই অংশে।

বিষয়:এলিভেটেড এক্সপ্রেসওয়ে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…