চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে সচলতায় সিঙ্গাপুরের ট্রাইব্যুনালের সিদ্ধান্তের অপেক্ষা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৬ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, আদালত
A A

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের সচলতা দেখতে আপাতত সিঙ্গাপুরে আরবিট্রেশন ট্রাইব্যুনালের সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকতে হবে।

যেহেতু সিঙ্গাপুরে আরবিট্রেশন ট্রাইব্যুনালে ইতালিয়ান-থাইয়ের আবেদন (সালিসি মামলা) বিচারাধীন সেহেতু হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা এসংক্রান্ত লিভ টু আপিলটি অকার্যকর মর্মে নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাচ বিচারপতির আপিল বিভাগ রোববার আদেশ দেন। আজকের এই আদেশের ফলে গত ফেব্রুয়ারী থেকে বন্ধ থাকা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের সচলতা দেখতে আপাতত সিঙ্গাপুরে আরবিট্রেশন ট্রাইব্যুনালের সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকতে হবে বলে জানান আইনজীবীরা। আগামী ৩ থেকে অক্টোবরে সিঙ্গাপুরে আদালতে বিষয়টি ওপর শুনানির দিন ধার্য আছে বলে জানান শ্যানডং ইন্টারন্যাশনালের আইনজীবী।

আদালতে ইতালিয়ান-থাই কোম্পানির পক্ষে শুনানি করেন আইনজীবী ইমতিয়াজ ফারুক। সিনোহাইড্রো করপোরেশনের পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার সাকিব মাহবুব। চীনের শ্যানডং ইন্টারন্যাশনালের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও আইনজীবী বেল্লাল শাহীন। আর ঋণদাতা প্রতিষ্ঠান চায়না এক্সিম ব্যাংকের পক্ষে শুনানি করেন আইনজীবী মুস্তাফিজুর রহমান খান।

এক্সপ্রেসওয়ে নির্মাণ ও পরিচালনার জন্য ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই) কোম্পানি লিমিটেড নামের কোম্পানি গঠন করে ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট।সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) এই প্রকল্পে বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ডের একটি ও চীনের দুটি প্রতিষ্ঠান বিনিয়োগ এবং নির্মাণকাজের মাধ্যমে অংশীদার। প্রতিষ্ঠান তিনটি হলো থাইল্যান্ডভিত্তিক ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড, চীনের শ্যানডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশন গ্রুপ ও সিনোহাইড্রো করপোরেশন লিমিটেড। তিন প্রতিষ্ঠানের শেয়ার যথাক্রমে ৫১, ১৫ ও ৩৪ শতাংশ।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ হলো এক্সপ্রেসওয়ের নির্বাহক প্রতিষ্ঠান। প্রকল্পের মূল নির্মাণকাজে ব্যয় ধরা হয় ৮ হাজার ৯৪০ কোটি টাকা। চুক্তি অনুসারে, মূল কাঠামো নির্মাণ ব্যয়ের ৭৩ শতাংশ জোগান দেবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান। আর ২৭ শতাংশ দেবে বাংলাদেশ সরকার, যা ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং (ভিজিএফ) নামে পরিচিত। তবে প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারসংক্রান্ত অভ্যন্তরীণ দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে ইতালিয়ান-থাই হাইকোর্টে সালিসি মামলা করে। সে মামলার চূড়ান্ত শুনানি নিয়ে শেয়ার হন্তান্তরে স্থিতাবস্থা তুলে দিয়ে ইতালিয়ান থাইয়ের আবেদন খারিজ করে ১২ মে হাইকোর্ট রায় দেন। সে রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে ইতালিয়ান থাই লিভ টু আপিলটি করে।

এদিকে, চলতি বছরের ২৪ জানুয়ারি সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারে আরবিট্রেশন (সালিসি) মামলা করে ইতালিয়ান থাই। নির্মাণকাজের অংশীদার অন্য দুটি কোম্পানির কাছে ইতালিয়ান থাইয়ের শেয়ার হস্তান্তর দাবি এবং ঋণদাতা ব্যাংককের গ্যারান্টির টাকা দাবির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মামলাটি করা হয়।

Reneta

‘ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড তাদের ৫১ শতাংশ শেয়ারের ৪৬ শতাংশ ঋণ দায়বদ্ধতা শ্যানডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশন গ্রুপ এবং ৫ শতাংশ সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের সাথে চুক্তিবদ্ধ হয়। কিন্তু ঋনদাতা চায়না এক্সিম ব্যাংকের ঋণের প্রথম কিস্তি চাইনিজ অন্য দুটি প্রতিষ্ঠান পরিশোধ করলেও ইতালিয়ান-থাই প্রথম কিস্তি না দেয়ায় বিরোধের শুরু’ বলে জানান আইনজীবী বেল্লাল শাহীন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এলিভেটেড এক্সপ্রেসওয়েসুপ্রিম কোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

স্টার সিনেপ্লেক্সের পর্দায় এবার বাস্তবের ‘মোয়ানা’!

জুলাই ১০, ২০২৬

শিল্প খাত শক্তিশালী না হলে অর্থনীতিও শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রামে জলাবদ্ধতার শঙ্কা, পাহাড় ধসের সতর্কবার্তা

জুলাই ১০, ২০২৬

সাগর উত্তাল, কক্সবাজারে প্লাবিত শতাধিক গ্রাম

জুলাই ১০, ২০২৬

বৈরী আবহাওয়ায় চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT