মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়ান আরেফিকে সহযোগিতার অভিযোগের মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তবে তার আবেদনের পরিপ্রেক্ষিতে কারাবিধি অনুযায়ী সুচিকিৎসা ও ডিভিশন প্রাপ্য হলে কারা কর্তৃপক্ষকে তা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।






