আদালত

হাসান সারওয়ার্দীকে ১০ দিনের রিমান্ড আবেদন

বাংলাদেশের পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী হাসান সারওয়ার্দীর রিমান্ডের জন্য আদালত প্রাঙ্গণে. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসান সারওয়ার্দীসহ অন্যান্য ব্যক্তিদের আদালত প্রাঙ্গণে রিমান্ডের জন্য উপস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফীকে সাজিয়ে আনার অভিযোগে গ্রেপ্তার লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) চৌধুরী হাসান সারওয়ার্দীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

বুধবার ১ নভেম্বর দুপুরে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) সুজানুর ইসলাম।

বিকেলে সিএমএম আদালতে রিমান্ড আবেদনের বিষয়ে শুনানি হবে। সারওয়ার্দীকে সাভার থেকে গ্রেপ্তারের পর মঙ্গলবার ৩১ অক্টোবর সন্ধ্যা সোয়া ৬টার দিকে ডিবি কার্যালয়ে আনা হয়। এ মামলায় গত ৩০ অক্টোবর আরেফীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত রোববার রাতে রাজধানীর পল্টন থানায় তাঁর বিরুদ্ধে মিথ্যা পরিচয় দিয়ে অন্যের রূপ ধারণ করে বিশ্বাসভঙ্গের অভিযোগে বাদী হয়ে মামলাটি করেন গোপালগঞ্জের বাসিন্দা মহিউদ্দিন শিকদার। মামলায় সারওয়ার্দী ছাড়াও বিএনপির নেতা ইশরাক হোসেন ও মিয়া জাহিদুল ইসলাম আরেফী ওরফে মিয়া আরেফীকে আসামি করা হয়েছে।

বিষয়:১০ দিনের রিমান্ড হাসান সারওয়ার্দী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…