ক্রিকেট

জয়সওয়াল-পান্টের দৃঢ়তায় লড়ছে ভারত

বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটার ব্যাটিং করছেন, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দৃশ্য, বাংলাদেশ দলের খেলোয়াড়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজে প্রথম টেস্টে প্রথমদিনের শুরুর ঘণ্টায় পেসার হাসান মাহমুদ ঝড় তুলেছেন। একে একে ফিরিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা, শুভমন গিল এবং বিরাট কোহলিকে। সেখান থেকে হাল ধরেছেন ওপেনার যশ্বী জয়সওয়াল ও উইকেটকিপার-ব্যাটার রিশভ পান্ট। টাইগার দেয়া ধাক্কা কাটিয়ে উঠতে লড়ছে স্বাগতিক দল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে গেছে ভারত। ৬২ বলে ৩৭ রানে বাঁহাতি ওপেনার জয়সওয়াল এবং ৪৪ বলে ৩৩ রানে রিশভ পান্ট অপরাজিত আছেন।

ভারতের পড়া তিন উইকেটের সবগুলো নিয়েছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। ৭ ওভার বল করে ১৪ রানের সাথে দুটি মেডেন ওভার করেছেন তিনি।

১০তম ওভারের তৃতীয় বলে সাজঘরে ফিরে গেছেন ভারতের ব্যাটিংয়ে অন্যতম স্তম্ভ বিরাট কোহলি। হাসানের দুর্দান্ত বোলিংয়ে উইকেটের পেছনে লিটন দাসের গ্লাভসবন্দি হওয়ার আগে করেছেন ৬ রান। এসময় ভারতের স্কোর দাঁড়ায় ৩৪ রানে ৩ উইকেট।

ইনিংসের অষ্টম ওভারে হাসান ফেরান আরেক তারকা ব্যাটার শুভমন গিলকে। ৮ বল খেলে কোনো রান যোগ করার আগে সাজঘরে ফিরে যেতে হয় তাকে। ষষ্ঠ ওভারে অধিনায়ক রোহিত শর্মা স্লিপে শান্তকে ক্যাচ দেন হাসান মাহমুদের বলেই। ১৯ বল খেলে ৬ রান করে সাজঘরে ফিরে যান তিনি।

এর আগে, চেন্নাইয়ে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে ভারতকে আগে ব্যাটে পাঠিয়েছেন সফরকারী বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানাকে নিয়ে একাদশে সাজিয়েছে বাংলাদেশ।

বিষয়:জয়সওয়াল পান্ট বাংলাদেশ ভারত রোহিত শান্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…