চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৮ পূর্বাহ্ণ ১৫, জুন ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ডের ঐতিহ্যবাহী কাউন্টি চ্যাম্পিয়নশিপে অভিষেকটা দারুণ রাঙালেন হাসান মাহমুদ। দুর্দান্ত বোলিংয়ে দলকে জেতালেন বাংলাদেশি এ পেসার। দুই ইনিংস মিলিয়ে একাই শিকার করেছেন ৯ উইকেট। তার দারুণ পারফরম্যান্সে ল্যাঙ্কাশায়ারকে ১৪০ রানে হারিয়ে তিন দিনেই ম্যাচ জিতে নেয় কেন্ট।

ব্ল্যাকপুলের স্ট্যানলি পার্কে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ল্যাঙ্কাশায়ার। আগে ব্যাটে নেমে সবগুলো উইকেট হারিয়ে ১৭৮ রান করে কেন্ট। তাদের প্রথম ইনিংসের জবাবে ল্যাঙ্কাশায়ার ৮৭ রানে গুটিয়ে গেলে ৯১ রানের লিড পায় হাসানরা। দ্বিতীয় ইনিংসে তারা ৩৩২ রান করলে ল্যাঙ্কাশায়ারের সামনে ৪২৪ রানের পাহাড়সম লক্ষ্য দাঁড়ায়। জবাবে হাসানের দুর্দান্ত বোলিংয়ে ২৮৩ রানের বেশি করতে পারেনি ল্যাঙ্কাশায়ার। তাতে ১৪০ রানের বিশাল জয় পায় কেন্ট।

কেন্টের হয়ে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচের শেষ ইনিংসে ৬৯ রানে ৬ উইকেট শিকার করেন হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটে এই প্রথম তিনি পেলেন ইনিংসে ৬ উইকেটের স্বাদ।

প্রথম ইনিংসে ছয় ওভার বল করে ৩ উইকেট নেন হাসান। ম্যাচে তার প্রাপ্তি ১০১ রানে ৯ উইকেট। ইনিংস সেরার মতো ম্যাচেও তার ক্যারিয়ার সেরা পারফরম্যান্স এটি।

হাসানের প্রাপ্তির শেষ নয় এখানেই। দ্বিতীয় ইনিংসের পারফরম্যান্সের পথে প্রথম শ্রেণির ক্রিকেটে উইকেটের সেঞ্চুরিও পূর্ণ করেন তিনি। ৩৫ ম্যাচে তার উইকেট এখন ১০৪টি।

জয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টু-তে দুইয়ে উঠে এলো কেন্ট। এই দফায় কেন্টের হয়ে আর একটি ম্যাচ খেলবেন হাসান। ক্যান্টারবুরিতে মিডলসেক্সের সঙ্গে ম্যাচটি শুরু হবে আগামী শুক্রবার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডকাউন্টিবাংলাদেশলিড স্পোর্টসহাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

’জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে দেশব্যাপী কর্মসূচি

আগস্ট ৩, ২০২৬

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা বাড়ানোর কথা জানাল সরকার

আগস্ট ৩, ২০২৬

বিরোধী দল পতিত স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬

বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬

শেখ হাসিনার ভার্চুয়াল সভা নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT