চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে রেকর্ডে চতুর্থ বাংলাদেশি হাসান

দুইশ পেরিয়ে গেছে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৪ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ফিল্ডিং ও বোলিং অনুশীলন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের বিপক্ষে প্রথম টেস্টে নেমে দারুণ এক কীর্তি গড়েছেন হাসান মাহমুদ। স্বাগতিকদের প্রথম চার ব্যাটার- অধিনায়ক রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি এবং রিশভ পান্টকে আউট করেছেন ডানহাতি টাইগার পেসার। এতে বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে প্রথম চার উইকেট নেয়ার রেকর্ড গড়লেন ২৪ বর্ষী তারকা।

কীর্তিটি গড়া প্রথম টাইগার পেসার হলেন খালেদ মাহমুদ সুজন। ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে গড়েছিলেন তিনি। পরে গড়েছিলেন পেসার রবিউল ইসলাম, ২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম চার উইকেট নেয়ার অর্জনে নাম লেখান। রবিউল অবশ্য প্রথম ছয় উইকেটই শিকার করেছিলেন সেই ইনিংসে।

২০১৯ সালে ভারতের বিপক্ষেই একই কীর্তি গড়েন ডানহাতি পেসার আবু জাহেদ রাহি। সবশেষ তাতে যোগ দিলেন হাসান মাহমুদ।

চেন্নাইয়ে ভারতের বিপক্ষে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুর ঘণ্টার ঝড়ে প্রথম তিন উইকেট তুলে নেন হাসান। পরে পান্টকে ফিরিয়ে কীর্তিটি গড়েন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৩ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২০৮ রান তুলেছে ভারত। ডানহাতি অশ্বিন ৩৯ বলে ৪০ এবং বাঁহাতি রবীন্দ্র জাদেজা ২৭ বলে ২০ রানে অপরাজিত আছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অশ্বিনচেন্নাইজাদেজাবাংলাদেশভারতলিড স্পোর্টসহাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর উদ্‌যাপনে চ্যানেল আইয়ে চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

পৌর কর বাড়লেও নাগরিক সেবার মান বাড়েনি পটুয়াখালীর গলাচিপা পৌরসভায়

আগস্ট ৪, ২০২৬

যে সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না

আগস্ট ৪, ২০২৬

আহসান মঞ্জিলের মতো ঐতিহাসিক স্থাপনাগুলো হতে পারে সৃজনশীল অর্থনীতির নতুন খাত

আগস্ট ৪, ২০২৬

৫ আগস্ট উপলক্ষে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT