দেশে ফিরতে শুরু করেছেন হাজীরা

বিমানবন্দরে হাজীরা তাদের ব্যাগ ও সামগ্রী নিয়ে অপেক্ষা করছে, দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
শুরু হয়েছে হাজীদের ফিরতি হজ ফ্লাইট। সৌদি আরবের সময় দুপুর সোয়া বারোটায় বাংলাদেশের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি জেদ্দা বিমানবন্দর ত্যাগ করবে।
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব ছাড়তে শুরু করেছেন বিভিন্ন দেশের হাজীরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮৭, সৌদি এয়ারলাইন্সের ৬৪ এবং ফ্লায়নাসের ১৪টি ফ্লাইটের মাধ্যমে ৬০ হাজার বাংলাদেশী হাজীরা দেশে ফিরবেন।
বাংলাদেশী হাজীদের দেশে ফিরিয়ে নিতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






