চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার ঢাকায় আসছেন পাকিস্তানি নায়িকা হানিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫২ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A
পাকিস্তানি নায়িকা হানিয়া ঢাকায় আসছেন, সাদা হেডফোন পরা মহিলা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবারের মতো ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সানসিল্ক বাংলাদেশ-এর আমন্ত্রণে তিনি ঢাকায় আসতে চলেছেন। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়।

তবে পাকিস্তানি নায়িকার আগমনের সঠিক তারিখ শিগগিরই জানানো হবে বলে জানিয়েছে তারা।

হানিয়া দীর্ঘদিন ধরে পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। এবার তিনি আসছেন ব্র্যান্ডটির নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা প্রচারের অংশ হিসেবে। এ উপলক্ষে ঢাকায় একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

Banglabid

সোমবার সানসিল্ক হেয়ার এক্সপার্ট বিডি-এর অফিশিয়াল ফেসবুক পেজে হানিয়ার একটি ভিডিও বার্তাও শেয়ার করা হয়। সেখানে হানিয়াকে বলতে শোনা যায়, “হাই বাংলাদেশ, আমি হানিয়া। জানেন কী? আমি সানসিল্কের সঙ্গে ঢাকায় আসছি। খুব শিগগিরই দেখা হবে!”

একই ভিডিও হানিয়া নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও শেয়ার করেছেন।

২০১৬ সালে ‘জানান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় হানিয়া আমিরের। এরপর এক দশকের মধ্যে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। বেশ কয়েকটি নাটকও তার ভীষণ দর্শকপ্রিয়তা পায়। যার মধ্যে রয়েছে মেরে হুমসফর, দিলরুবা, আনা, এবং কভি ম্যায় কভি তুম।

Reneta

এছাড়া চলতি বছরে তিনি বলিউডের সিনেমাতেও অভিষিক্ত হয়েছেন। দিলজিতের বিপরীতে ‘সর্দারজি ৩’ সিনেমায় দেখা গেছে তাকে। সিনেমাটির মুক্তি নিয়ে যদিও ভারতে তুমুল হট্টগোল তৈরী হয়। তবে এই সিনেমাটি পাকিস্তানেও প্রশংসিত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নায়িকাপাকিস্তানিবলিউডলিড বিনোদনসানসিল্কসিনেমাহানিয়া আমির
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬

জ্বালানি তেল আমদানির প্রস্তাবিত নীতিমালা, ‘বিশেষ সুবিধা’ প্রশ্নে যা বলল সরকার

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT