অন্যান্য খেলা

মেয়েদের ভলিতে সোনা ইতালির, ছেলেদের হ্যান্ডবলে ডেনমার্কের

ইতালির মহিলা ভলিবল দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতালির মহিলা ভলিবল দলের খেলোয়াড়রা ম্যাচে জয় উদযাপন করছে, তাদের হাসি ও উল্লাস প্রকাশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্যারিস অলিম্পিকে শেষদিনে ইতিহাস তৈরি করেছে ইতালির মেয়েরা। মেয়েদের অলিম্পিকে প্রথমবার ফাইনালে উঠে স্বর্ণ জিতেছে তারা। ছেলেদের হ্যান্ডবলেও ইতিহাস তৈরি করেছে ডেনমার্ক। মাত্র তৃতীয় দল হিসেবে একই সাথে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং অলিম্পিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দেশটি।

অলিম্পিকে মেয়েদের ভলিবলে চ্যাম্পিয়ন ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথমবার ফাইনাল খেলতে উঠে তাদের হারিয়েছে ইতালির মেয়েরা। ২৫-১৮, ২৫-২০ এবং ২৫-১৭ সেটে জিতেছে ইতালি।

এ ইভেন্টে রৌপ্যপদক জিতেছে ব্রাজিল এবং তুরস্কের মেয়েরা ব্রোঞ্জ পদক জিতেছে।

ছেলেদের হ্যান্ডবল ইভেন্টে ইতিহাস তৈরি করা ডেনমার্ক হারিয়েছে জার্মানিকে। জার্মানি প্রতিরোধ গড়তে না পেরে হেরেছে ৩৯-২৬ পয়েন্টের ব্যবধানে। এতে ওয়ার্ল্ড ও অলিম্পিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ডেনমার্ক।

ডেনমার্কের হ্যান্ডবল দল জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এর আগে এমন কৃতিত্ব দেখিয়েছিল ক্রোয়েশিয়া ও ফ্রান্স। ২০০৪ সালে ক্রোয়েশিয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ও অলিম্পিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল। ২০১২ সালে ফ্রান্সও এমন গৌরব অর্জন করেছিল।

ইভেন্টে রৌপ্যপদক জিতেছে জার্মানি এবং ব্রোঞ্জপদক জিতেছে স্পেন।

বিষয়:ইতালি ক্রোয়েশিয়া জার্মানি ডেনমার্ক প্যারিস অলিম্পিক-২০২৪ ফ্রান্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…