চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের জাতীয় হ্যান্ডবল: পুলিশকে হারিয়ে চ্যাম্পিয়ন আনসার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১১ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২৫
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

মেয়েদের ৩৬তম জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের আসর শেষ হয়েছে। এ আসরে বাংলাদেশ পুলিশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে ৩৬ আসরের মধ্যে সর্বোচ্চ ২৪ বার চ্যাম্পিয়নের তকমা পরলো আনসার। আসরের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ পুলিশের রুবিনা ইসলাম।

বিকেল তিনটায় পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী স্টেডিয়ামে প্রথমার্ধে আনসার ১৭-১২ গোলে এগিয়ে ছিল। প্রথমার্ধে একটু হাড্ডাহাড্ডি লড়াই হলেও সময় যতো গড়িয়েছে আনসারের অভিজ্ঞতার কাছে হার মেনেছে পুলিশ। পরে বাংলাদেশ পুলিশকে ৩৫-২৯ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আনসার। স্থান নির্ধারণী ম্যাচে ঢাকা জেলাকে ৩৪-২২ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে পঞ্চগড় জেলা।

জাতীয় হ্যান্ডবলে চ্যাম্পিয়ন আনসার দলকে প্রথমবারের মত শিরোপার পাশাপাশি ২৫ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়া হয়েছে। এছাড়া রানার্স আপ পুলিশ দলকে ১৫ হাজার এবং তৃতীয় হওয়া পঞ্চগড় জেলাকে ১০ হাজার টাকা দেয়া হয়।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন আহম্মেদ, ফেডারেশনের যুগ্ম-সম্পাদক রাশিদা আফজালুন নেসা, ফেডারেশনের সদস্য ও আয়োজন কমিটির যুগ্ম সদস্য-সচিব মো: মকবুল হোসেন। এছাড়া স্পন্সর প্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের মার্কেটিং ম্যানেজার মো. শাহরিয়ার আলম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনসারপুলিশরিজওয়ানারুবিনালিড স্পোর্টসসালাউদ্দিনহ্যান্ডবল
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে শ্রীমঙ্গেলের সঞ্জয় দেব

জুন ১৪, ২০২৬

প্রস্তাবিত বাজেট কোন দল বা গোষ্ঠির জন্য নয়: অর্থমন্ত্রী

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু, চিরকুট উদ্ধার

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে বাড়ছে বন্য বানরের উপস্থিতি, আতঙ্কের মাঝেও গড়ে উঠেছে মানবিক সখ্যতা

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সীমান্তে ঘাস সংগ্রহে থাকা বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT