চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের শুভেচ্ছা জানিয়ে হামজা বলছেন, জেতা উচিত ছিল

নাজিবুর রহমান নাঈম নাজিবুর রহমান নাঈম
১:৩০ পূর্বাহ্ণ ২৬, মার্চ ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
হামজা ঈদের শুভেচ্ছা জানিয়ে হাসিমুখে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিলং থেকে: এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে আধিপত্য বিস্তার করেও শেষপর্যন্ত গোল শূন্য ড্র করেছে বাংলাদেশ। গোল পাওয়ার মতো বেশ কিছু সুযোগও মিস করেছে লাল-সবুজ দল। ম্যাচ শেষে হামজার কথায়ও ফুটে ওঠেছে সেই আক্ষেপ। বলছেন, ম্যাচটা জিততে পারতেন তারা।

শিলংয়ে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ-ভারত লড়াই ড্র হয়েছে। সুযোগ হারানোর মহড়ায় ম্যাচ জিততে না পারার দুঃখ আছে। তবে, দল নিয়ে সন্তুষ্ট হামজা।

ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকেরা ঘিরে ধরেন বাংলাদেশের হয়ে অভিষিক্ত হামজাকে। সে সময় হামজা বলেছেন, ‘আমরা কিছু মিস করছি। ফুটবলে মিস হতেই পারে। ইংলিশ প্রিমিয়ার লিগেও মিস হয়। ফলে এটা আমাদের মেনে নিতে হবে। এটা আমাদের জন্য খারাপ দিন ছিল। তবে আমাদের জেতা উচিত ছিল।’

Banglabid

তবে লাল-সবুজের জার্সি গায়ে চাপিয়ে গর্বিত হামজা। ২৭ বছর বয়সী হামজা বলেছেন, ‘খুবই গর্ববোধ হচ্ছে। বাংলাদেশের জাতীয় সংগীত যখন বাজছিল, শরীরে গুজবাম্প দিয়েছে। আমাদের অবশ্যই জেতা উচিত ছিল। আমরা সুযোগ পেয়েছি অনেক। বিশেষ করে প্রথমার্ধে। তবে, যা হয়েছে খারাপ হয়নি। জুনে আমাদের বড় দুটি ম্যাচ আছে। আশা করি সেখানে দল ভালো করবে।’

ভারত অভিযান শেষে বুধবার দেশে ফিরবেন বাংলাদেশের ফুটবলাররা। এরপরই হামজা ফিরে যাবেন ইংল্যান্ডে। সামনে ঈদুল ফিতর। দেশ ছাড়ার আগে সবার উদ্দেশে ঈদের শুভেচ্ছা জানিয়ে হামজা বলেছেন, ‘সবাইকে ঈদ মোবারক।’

হামজার স্ত্রী অলিভিয়া চৌধুরীর অনুভূতিও একই। অলিভিয়া বলেছেন, ‘আমি ভীষণ খুশি। হামজা ভালো খেলেছে। বাংলাদেশ দলও ভালো খেলেছে। এই খেলাটাই আমরা আশা করছিলাম। আমাদের আশা পূর্ণ হয়েছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অলিভিয়াবাফুফেবাংলদেশেভারতলিড স্পোর্টসশিলংহামজা
শেয়ারTweetPin

সর্বশেষ

জম্বি কোষ ধ্বংস নয়, নিয়ন্ত্রণেই ভবিষ্যতের চিকিৎসা

আগস্ট ১৬, ২০২৬

লালমনিরহাটে আমন ধান রোপণের ধুম, ভালো ফলনের আশা

আগস্ট ১৬, ২০২৬

নিজস্ব একাডেমি ও মাঠ নিয়ে বাফুফের আক্ষেপ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আগস্ট ১৬, ২০২৬

স্টোরেজে নতুন সম্ভাবনা: হার্ডড্রাইভের বিকল্প হতে পারে আলো!

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT