ফুটবল

হামজাকে নিয়ে যা বললেন মিরাজ

বাংলাদেশের পতাকা হাতে ধরা একজন যুবক, খুশি মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন যুবক বাংলাদেশ পতাকা ধরে আছেন, খুশি ও গর্বিত মুখাবয়ব সহ, ইনডোর খেলাধুলার মাঠে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশের ক্রীড়াঙ্গন এখন হামজা জ্বরে কাঁপছে। লেস্টার সিটিতে খেলা হামজার বাংলাদেশ দলে আসা উপলক্ষে ফুটবলার ও সমর্থকদের পাশাপাশি দারুণ খুশি ক্রিকেটাঙ্গনের তারকারাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করছেন তারা। তালিকায় যোগ হলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

ভেরিফায়েড ফেসবুক পেজে হামজাকে নিয়ে ক্রিকেট  তারকা মিরাজ লিখেছেন, ‘বাংলাদেশ ও লাল-সবুজের জার্সিতে স্বাগতম, হামজা চৌধুরী!’

‘খেলার মাঠে আমাদের পথ, ধরন আলাদা। তবে দিনশেষে আমাদের প্রধান পরিচয় আন্তর্জাতিক অঙ্গনে ‘বাংলাদেশের প্রতিনিধিত্বকারী’। লাল-সবুজের জার্সিতে আপনার ক্যারিয়ারের পথচলা হোক ফুটবলে আমাদের নতুন গল্পের সূচনা। যে গল্পে আবারো জেগে উঠুক বাঙালির ফুটবল উন্মাদনা। শুভ কামনা সবসময়।’

এরআগে হামজাকে শুভ কামনা জানিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। বাদ যাননি উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম, স্পিন-অলরাউন্ডার রিশাদ হোসেন। শুভ কামনা জানিয়েছেন সাবেক ওপেনার ইমরুল কায়েস।

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন হামজা প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে অভিষেকও হতে চলেছে। তাকে নিয়ে ভারতের পথে রওনা হয়েছে দল।

বিষয়:কায়েস মাশরাফী মিরাজ রিশাদ হামজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…