চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাফুফের আবেদন ফিফাতে, নভেম্বরেই বাংলাদেশ জার্সিতে মিলতে পারে হামজাকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০১ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

লাল-সবুজ জার্সিতে খেলার পথে আরও একধাপ এগোলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার হামজা চৌধুরী। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) থেকে অনাপত্তিপত্র পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। লেস্টার সিটি তারকাকে পেতে ইতিমধ্যে ফিফাতেও আবেদন করেছে বাফুফে। অনুমোদন পেলে আসছে নভেম্বরেই বাংলাদেশের হয়ে মাঠে নামতে পারবেন ২৬ বর্ষী লেফটব্যাক।

বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার চ্যানেল আই অনলাইনকে জানালেন এমনই। বলেছেন, ‘এফএ থেকে আমরা একটি অনাপত্তি পেয়েছি, যেটা দিয়ে আমরা ফিফাতে আবেদন করেছি হামজার জন্য। যদি তার কোনো অতিরিক্ত পেপার দরকার থাকে আমাদের বলবে, যদি না লাগে আমরা তখন ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে অনুমোদনের জন্য পাঠাবো। সেখানে যদি অনুমোদন হয়ে যায় তাহলে হামজা বাংলাদেশের হয়ে খেলবে।’

নভেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশের হয়ে হামজার খেলার বিষয়টি মূলত ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির আলোচনার উপর নির্ভর করছে। সেক্ষেত্রে এক সপ্তাহ কিংবা একমাসও অপেক্ষা করতে হতে পারে, জানালেন ইমরান।

হামজাকে বাংলাদেশের হয়ে খেলানোর প্রক্রিয়ার প্রথমধাপ ছিল তার বাংলাদেশি পাসপোর্ট করানো। জুনে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্টের আবেদন করেছিলেন তিনি। গত ২৩ আগস্ট পাসপোর্ট হাতে পান ২৬ বর্ষী তারকা। এরপর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে চিঠি পাঠিয়েছিল বাফুফে। সেখানেও অনুমোদন মিলেছে। ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন পাওয়ার পর তার ক্লাব লেস্টার সিটির অনুমতির প্রয়োজন হবে। দ্রুতই সেসব প্রক্রিয়া সম্পন্ন করবে বাফুফে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরানএফএফিফাবাফুফেলিড স্পোর্টসলেস্টার সিটিহামজা
শেয়ারTweetPin

সর্বশেষ

কানাডার কনের পা ভেঙে ৫ ম্যাচ নিষিদ্ধ কাতারের আসিম

জুন ২৫, ২০২৬

দুই মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত ঘাতক

জুন ২৫, ২০২৬

বিরতিতে লিংকন, আর্টসেলে যোগ দিয়ে যা বললেন বখতিয়ার

জুন ২৫, ২০২৬

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৬৪

জুন ২৫, ২০২৬

জার্মানি এবারের বিশ্বকাপ জিতবে: পাকির আলী

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT