চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে হারানো ‘ক্যারিয়ারসেরা’ সাফল্যের মধ্যে থাকবে হামজার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৭ পূর্বাহ্ণ ১৯, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল তারকা হামজা সংবাদ সম্মেলনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

হামজা চৌধুরীর খেলা আগের কোনো ম্যাচে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দেখা যায়নি। তবে ২২ বছর পর ঘরের মাটিতে ভারতকে হারানোর পর সংবাদ সম্মেলনে দেখা গেল হামজাকে। শুরুতেই সবাইকে ধন্যবাদ দিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন শুরু করলেন এ তারকা।

সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় লেস্টার সিটির হয়ে এফএ কাপ জয়ের চেয়ে ২২ বছর পর ভারতকে হারানো বেশি আনন্দের কি না? হামজার উত্তর, ‘বেশ কয়েকটি কারণে হ্যাঁ। আজ আমরা বাংলাদেশের ১৮ কোটি মানুষকে খুশি করেছি। পৃথিবীর অন্য কোথাও এমনটা আনন্দ পাওয়া সম্ভব না। তাই ভারতের বিপক্ষে এই জয় আমার ক্যারিয়ারের সেরা সাফল্যের মধ্যে থাকবে।’

ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ছিল শুধুমাত্র নিয়মরক্ষার। সেই ম্যাচে জয়ের পর বাংলাদেশের এশিয়ান কাপে খেলতে না পারার আক্ষেপ বাড়িয়েছে। এটা স্বীকার করলেন লেস্টার সিটিতে খেলা এ তারকা। তবে দলকে শক্তিশালী করে আবারও ফিরবেন বলে তার আশা।

Banglabid

এশিয়ান কাপের মূল পর্বে উঠতে না পারা নিয়ে হামজা বলেন, েএশিয়ান কাপে উঠতে না পারায় কষ্ট তো লাগেই। ২৩ বছরের অপেক্ষার পর এমন বড় ম্যাচ জেতা। আমরা জানতাম পারফরম্যান্স হচ্ছে, এবার দরকার ছিল ফল।’

‘আজ হয়তো পারফরম্যান্স পুরোপুরি হয়নি, কিন্তু আমাদের হাতে ফল এসেছে। এখন মার্চে নতুন করে তৈরি হবো, পারফরম্যান্স আর ফল মিলিয়ে আরও শক্তিশালী দল হয়ে ফিরব আমরা।’

ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধের ১১ মিনিটের সময় ফরোয়ার্ড রাকিব হোসেনের অ্যাসিস্টে গোল করেন মিডফিল্ডার শেখ মোরসালিন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাফুফেবাংলাদেশভারতলিড স্পোর্টসলেস্টারসিটিহামজা
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT