গাজায় যুদ্ধ বন্ধের বিষয়ে নতুন করে আর আলোচনা না করে যুদ্ধবিরতি বাস্তবায়ন চায় হামাস। গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কিন্তু এ দাবি সঠিক নয় বলে জানিয়েছেন হামাসের এক নেতা।
সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
হামাসের সেই নেতা জানান, নতুন আলোচনার বিষয়ে আমরা এরই মধ্যে বিবৃতি দিয়ে সবকিছু স্পষ্ট করে বলেছি। আমরা এখন নতুন আর কোনো আলোচনা চাই না। এরই মধ্যে যে পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে, আমরা সেটার বাস্তবায়ন চাই।
যুদ্ধবিরতিকে ঘিরে পাল্টাপাল্টি আলাপ-আলোচনার মধ্যে গাজায় ইসরাইলের হামলায় নবজাতকসহ আরও ১৯ জন নিহত হয়েছে। প্রায় ১০ মাসের যুদ্ধে গাজায় এই নিয়ে মৃতের সংখ্যা প্রায় ৪০ হাজারে পৌঁছেছে।
অন্যদিকে, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ‘আর দেরি না করে’ ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ বন্ধের জন্য যৌথ আবেদন জানিয়েছে। গত রোববার রাতে এক বিবৃতিতে মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানায় হামাস। এতে বলা হয়, ‘মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের ভিত্তিতে গত ২ জুলাই যে যুদ্ধবিরতি পরিকল্পনা হয়েছে, আমরা সেটার বাস্তবায়ন চাই।
৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলে হামলা চালান। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। আহত হন কয়েক হাজার মানুষ। বন্দী করে গাজায় আনা হয় প্রায় আড়াই শ জনকে। এ ঘটনার পরপরই গাজায় সর্বাত্মক হামলা শুরু করে ইসরায়েল।







