সাম্প্রতিক বিমান হামলায় ফিলিস্তিনের গাজায় হামাসের নৌ ইউনিটের কমান্ডার নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।
সংবাদ মাধ্যম আল আরাবিয়ার তথ্য অনুসারে, ইসরায়েলের সেনাবাহিনী একটি বিবৃতিতে বলেছে, মোহাম্মদ আহমেদ আলী নামের হামাসের নৌ ইউনিটের একজন কমান্ডার তাদের একটি বিমান হামলায় নিহত হয়েছেন।
হামাস জানিয়েছে, তিনি হামাসের সশস্ত্র শাখা এজেদিন আল-কাসাম ব্রিগেডের একজন সদস্য ছিলেন। তবে আলীকে হত্যার বিষয়ে হামাস তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি।
ইসরায়েলি বাহিনীর ওই বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলে হামলা এবং গত সপ্তাহে মধ্য গাজা উপত্যকায় যুদ্ধে আইডিএফ স্থল সেনাদের বিরুদ্ধে আক্রমণের জন্য আলী দায়ী।
হামাস-চালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের অভিযানে অন্তত ৩৪ হাজারেও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।








