চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনা করছে হামাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
শরণার্থী শিবিরে তাবু ও মানুষজনের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধবিরতির আলোচনা নতুন করে শুরু করতে এবং হামাসের হাতে থাকা জিম্মিদের ইসরায়েলে ফেরত নেয়ার অংশ হিসেবে ইসরায়েলে সফর করছে মিশরের একটি প্রতিনিধি দল৷

হামাস শনিবার (২৬ এপ্রিল)এক বিবৃতিতে জানায়, গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের সর্বশেষ পাল্টা প্রস্তাব পর্যালোচনা করছে তারা৷

বর্তমানে কাতারে অবস্থিত হামাসের ডেপুটি গাজা প্রধান খলিল আল-হাইয়া এপ্রিলে মিশরীয় এবং কাতারি মধ্যস্থতাকারীদের কাছে পেশ করা প্রস্তাব সম্পর্কে বলেন, ‘এই প্রস্তাব পর্যালোচনা করা হবে৷ সবকিছু খতিয়ে দেখে তারপর প্রতিক্রিয়া জমা দেয়া হবে।’

Banglabid

হামাস যদিও এর আগে স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পেশ করেছিল৷ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ইসরায়েল৷ গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধের ছয় মাসের বেশি সময় পরেও অচলাবস্থা কাটেনি৷ অস্থায়ী যুদ্ধবিরতির নয়, চুক্তির মাধ্যমে যুদ্ধের অবসান ঘটাতে হবে, এই দাবিতে অনড় হামাস৷

এদিকে স্থগিত হয়ে যাওয়া শান্তি প্রক্রিয়া নতুন করে শুরুর চেষ্টা করছে মিশর৷ মিশরীয় প্রতিনিধি দল আলোচনা ফের শুরু করতে এবং অবশিষ্ট জিম্মিদের উদ্ধারের চেষ্টার অংশ হিসেবে ইসরায়েলে পৌঁছেছেন৷ ইসরায়েলের ধারণা, গাজায় হামাস ১৩০ জনকে জিম্মি করে রেখেছে৷ এদের মধ্যে ৩৪ জন নিহত হয়েছেন বলে জানায় দেশটির সামরিক বাহিনী৷

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে ইসরায়েলি গণমাধ্যম জানায়, মিশরীয় প্রতিনিধিদলের সফরের আগে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির বিকল্পগুলো নিয়ে আলোচনা করেছে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভা৷ গণমাধ্যমে ওই কর্মকর্তাদের নাম প্রকাশ করা হয়নি৷

Reneta

শুক্রবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানান, এ যুদ্ধ শেষ করতে এবং বাকি জিম্মিদের ফিরিয়ে নেওয়ার আলোচনায় নতুন মাত্রা দেখেছেন তিনি৷ জার্মানি এবং যু্ক্তরাষ্ট্রসহ অন্তত ১৫টি দেশ চলমান সংঘাত অবসানের পথ হিসেবে বাকি জিম্মিদের মুক্তি দিতে হামাসেরে প্রতি আহ্বান জানিয়েছে৷

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস৷ এই হামলায় এক হাজার ২০০ জন মানুষ নিহত হন এবং প্রায় ২৪০ জনকে জিম্মি করে তারা। গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, ইসরায়েলের পাল্টা সামরিক অভিযানের ফলে গাজায় কমপক্ষে ৩৪ হাজার ৩৫৬ জন মারা গিয়েছে৷ নিহতদের বেশিরভাগই নারী ও শিশু৷

জাতিসংঘের তথ্য মতে, গাজার বিস্তীর্ণ এলাকা এখন প্রায় তিন কোটি ৭০ লাখ টন ধ্বংসাবশেষে আচ্ছাদিত যা অপসারণ করতে কয়েক বছর সময় লাগবে৷ বিশ্ব খাদ্য কর্মসূচি বলেছে, গাজায় দুর্ভিক্ষ একটি বাস্তবতা৷ এটা বিপজ্জনক হুমকি৷

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাজা-ইসরায়েল যুদ্ধজাতিসংঘযুদ্ধবিরতির প্রস্তাব
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT