আন্তর্জাতিক

যুদ্ধবিরতির আলোচনার জন্য মিশর সফরে হামাস প্রধান

হামাস প্রধান মিশরে যুদ্ধবিরতির আলোচনার জন্য উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

হামাস প্রধান মিশরে যুদ্ধবিরতির আলোচনা করতে আসছেন, একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সফর।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলের সাথে বন্দী বিনিময় নিয়ে আলোচনার জন্য হামাস প্রধান ইসমাইল হানিয়াহ আজ বুধবার (২০ ডিসেম্বর) মিশর সফরে যাচ্ছেন।

এনডিটিভি জানিয়েছে, হানিয়াহ মিশরীয় গোয়েন্দা সংস্থার প্রধান আব্বাস কামেল এবং অন্যান্যদের সাথে বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। গাজায় আগ্রাসন ও যুদ্ধ বন্ধ করা, মানবিক সহায়তা, বন্দি ফিলিস্তিনিদের মুক্তি, হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি নিয়ে আলোচনা হবে বৈঠকে।

মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া জিম্মিদের মুক্ত করার জন্য একটি সম্ভাব্য নতুন চুক্তি নিয়ে আলোচনা করতে ইতিমধ্যে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি এবং সিআইএ পরিচালক বিল বার্নসের সাথে দেখা করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিলেন, তিনি  জিম্মিদের মুক্ত করার প্রক্রিয়া শুরু করতে মোসাদের প্রধানকে ইউরোপে পাঠিয়েছেন।

গাজায় ইসরায়েলি বাহিনী ভুলবশত তিন বন্দিকে গুলি করে হত্যা করার পর জিম্মিদের পরিবারের কাছ থেকে ক্ষোভ, ভয় এবং যুদ্ধবিরতির আহ্বান আরও তীব্র হয়েছে। পরে জিম্মি পরিবারের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু বলেন, তাদের বাঁচানো আমাদের প্রধান লক্ষ্য।

বিষয়:ইসরাইল-হামাস ইসরাইল-হামাস যুদ্ধ হামাস প্রধান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…