চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েল-হামাসের পাল্টাপাল্টি যুদ্ধে হতাহতের সংখ্যা বাড়ছেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৯ পূর্বাহ্ণ ০৮, অক্টোবর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

প্যালেস্টাইনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র সংগঠন হামাস এবং ইসরায়েলের লড়াইয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গাজা থেকে চালানো রকেট হামলায় কমপক্ষে ২০০ ইসরাইলী নিহত হয়েছেন। ইসরাইলী বাহিনীর পাল্টা বিমান হামলায় কমপক্ষে ২৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

রোববার ৮ অক্টোবর বিবিসির প্রতিবেদনে বলা হয়, দু’পক্ষের কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি মোকাবেলায় দেশজুড়ে ৪৮ ঘণ্টার জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল সরকার।

এর আগে শনিবার ভোরে হামাসের শীর্ষ নেতা মোহাম্মেদ দেইফ এক ভিডিও বার্তায় ইসরাইলের বিরুদ্ধে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ এর ঘোষণা দেন। এর পরই ইসরাইলের দক্ষিণাঞ্চলে বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শুরু হয় রকেট হামলা। হামাস দাবি করেছে, মাত্র ২০ মিনিটে ইসরাইলে প্রায় পাঁচ হাজার রকেট ছুঁড়েছে তারা।

রকেট হামলার জবাবে গাজা উপত্যকায় ইসরায়েল হামাসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। ইসরাইল ডিফেন্স ফোর্স-আইডিএফ দাবি করেছে, তারা এখন পর্যন্ত ১৭টি সেনা কম্পাউন্ড আর হামাসের অপারেশনের চারটি হেডকোয়ার্টারে হামলা করেছে।

হামলা শুরুর পর ইসরায়েলের জনগণের উদ্দেশে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু জানান, তারা যুদ্ধের মধ্যে আছেন এবং এই যুদ্ধে ইসরাইল জয়ী হবে।

প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, দখলদারদের বিরুদ্ধে নিজেদের আত্মরক্ষার অধিকার গাজাবাসীর রয়েছে।

Reneta

ইসরায়েল জানিয়েছে, রকেট হামলার পাশাপাশি হামাসের অস্ত্রধারী সদস্যরা তাদের সীমানায় অনুপ্রবেশ করে অনেক ইসরাইলী সেনা এবং বেসামরিক নাগরিকদের আটক করছে। তবে হামাসের এক মুখপাত্র জানান, তারা আটক নয় বরং যুদ্ধবন্দি।

নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞরা বলেন, এটা ইসরায়েলি গোয়েন্দা মোসাদের ব্যর্থতা। এরইমধ্যে গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে তদন্তও শুরু করেছে ইসরাইলি সরকার, কীভাবে হামাসের এত বড় পরিকল্পিত হামলা মোসাদের নজর এড়িয়ে গেল।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ভারতসহ ইউরোপের বিভিন্ন দেশ চলমান এই সংঘাতে ইসরায়েলের পক্ষে বিবৃতি দিয়েছে। তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন এই হামলাকে ‘জঘন্য সন্ত্রাসী হামলা’ বলে বর্ণনা করেছেন।

তবে ইরান হামাসের এই হামলার প্রতি সমর্থন জানিয়েছে। ইরানের সাধারণ জনগণ রাস্তায় নেমে প্যালেস্টাইনের প্রতি একাত্মতা প্রকাশ করছেন। এছাড়া ইরাক এবং ইয়েমেনেও সাধারণ নাগরিকদের রাস্তায় নেমে হামাসের হামলার প্রতি সমর্থন দেখাতে ও আনন্দ মিছিল করতে দেখা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরাইল-প্যালেস্টাইনইসরাইল-প্যালেস্টাইন যুদ্ধইসরাইল-হামাস
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সারা দেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান: রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নানা কর্মসূচি পালন

জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার পেলেন যারা

আগস্ট ৫, ২০২৬

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ‘সুরের খেয়ায় হাজার বছর’

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT