হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহত

হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহতের খবর, ছবি তোলা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
ইরানের রাজধানী তেহরানে একটি হামলায় নিহত হয়েছেন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া।
রয়টার্স জানিয়েছে, আজ বুধবার (৩১ জুলাই) এক বিবৃতিতে হামাস প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফিলিস্তিনের সশস্ত্র স্বাধীনতাকামী সংগঠন হামাস।
ইরানি মিডিয়া জানিয়েছে, ইসমাইল হানিয়া মঙ্গলবার তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়েছিলেন।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর একটি বিবৃতিতে বলা হয়েছে, তারা যে ভবনে অবস্থান করছিলেন তাতে হামলা চালানো হলে হানিয়া এবং তার একজন দেহরক্ষী নিহত হয়েছেন।
হামাসের দাবি, তেহরানে তার বাসভবনে একটি বিশ্বাসঘাতক ইহুদি হামলায় নিহত হয়েছেন ৫৮ বছর বয়সী হানিয়া।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






