চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমন চলছে ঈদের ছবি?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ণ ১১, জুলাই ২০২২
বিনোদন
A A

ঈদে প্রায় দেড়’শ সিনেমা হলে মুক্তি পেয়েছে তিনটি নতুন সিনেমা। এরমধ্যে ১০৯টি প্রেক্ষাগৃহ পেয়েছে অনন্ত জলিল প্রযোজিত ও অভিনীত ‘দিন দ্য ডে’। ২৪টি প্রেক্ষাগৃহ পেয়েছে অনন্য মামুন পরিচালিত ‘সাইকো’, আর রায়হান রাফীর ‘পরাণ’ পেয়েছে মাত্র ১১টি প্রেক্ষাগৃহ।

অথচ প্রথম দিনের হল রিপোর্ট বলছে, সবচেয়ে কম প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘পরাণ’ দেখতেই বেশি মানুষের আগ্রহ। বেশ কিছু সিনেমা হল কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে জানা যায়, হল সংখ্যা কম হলেও ‘পরাণ’ বেশি দর্শক দেখছে।

১০৯টি হল পেলেও প্রত্যাশা অনুযায়ি ‘দিন দ্য ডে’ মন ভরাতে পারেনি দর্শকদের। যদিও হল মালিকরা আশাবাদী, সপ্তাহের বাকি দিনগুলোতে দর্শক সিনেমা হলে এসে অনন্ত জলিল অভিনীত ব্যয়বহুল সিনেমাটি দেখবেন!

চট্টগ্রামের সিলভার স্ক্রিনের ম্যানেজার পারভেজ মোহাম্মদ চ্যানেল আই অনলাইনকে জানান, সোমবার থেকে ‘পরাণ’ ও ‘দিন দ্য ডে’ দুটি সিনেমাই সেখানে চলছে। বলেন, পরাণ বেশি দর্শক দেখছে। ‘দিন দ্য ডে’ এতো ভালো চলছে না। হয়তো সামনে দর্শক পাবো।

বগুড়ার ধুনটের ক্লিওপেট্রা সিনেমা হলে চলছে অনন্ত জলিল-বর্ষার ‘দিন দ্য ডে’। ঈদের রাতের শো-তে সিনেমা হল পরিদর্শনে গিয়েছিলেন ঢাকার এক সংবাদকর্মী। তিনি চ্যানেল আই অনলাইনকে জানান, হলে দর্শক বেশি ছিল না। নাম প্রকাশে অনিচ্ছুক সেই গণমাধ্যমকর্মী বলেন, সিনেমা হলের পরিবেশ ভালো না হওয়ায় দর্শকরা বিরক্ত ছিল। ঈদের সিনেমায় যে পরিমাণ দর্শক হয় তেমনটা হয়নি।

সিনেমা দেখেও মন ভরেনি দর্শকদের- এমনটা জানিয়ে তিনি বলেন, যারা অভিনয় করেছেন তাদের কাছ থেকে আরও ভালো প্রত্যাশা করেছিলেন।

Reneta

ঢাকার ব্লক বাস্টারে চলছে ‘দিন দ্য ডে’ ও ‘পরাণ’। দুটি সিনেমার মধ্যে ‘দিন দ্য ডে’ তুলনামূলক বেশি দর্শক দেখছেন বলে জানিয়েছেন ব্লক বাস্টারের হেড অব অপারেশন রাজু। তিনি বলেন, ‘দিন দ্য ডে’ হাউজফুল হয়নি, এভারেজ দর্শক ছিল। তারপরেই ‘পরাণ’। দুটি সিনেমাই যে আহামরি চলছে এমনটা নয়। আমরা আশা করছি, কয়েকদিনের মধ্যে দর্শক উপস্থিতি বাড়বে।

এদিকে, ঢাকার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি ও সনি-তে পরাণ দেখতে ভিড় জমাচ্ছে দর্শক, এমনটা দাবী করেছেন পরিচালক রাফী। তিনি বলেন, ঈদের দিন দর্শকদের উপস্থিতি অনেক বেশি ছিল। দ্বিতীয়দিন সব শো হাউজফুল যাচ্ছে। তৃতীয়দিনের অগ্রিম টিকেট বিক্রি বাড়ছে। অনলাইনে স্টার সিনেপ্লেক্সের ওয়েব সাইট দেখলে বোঝা যাবে!

রাফী বলেন, ভেবেছিলাম ধীরে ধীরে দর্শক বাড়বে। কিন্তু প্রথমদিনেই সাড়া ফেলেছে ‘পরাণ’। মনে হচ্ছে আমাদের কষ্ট স্বার্থক।

‘পরাণ’ সিনেমায় অভিনয় করেছেন শরিফুল রাজ, মিম, ইয়াশ রোহান। তাদের নিয়ে সোমবার দুপুরে ‘পরাণ’ টিম পৌঁছেছে ময়মনসিংহ। রাফী জানান, সেখানে পূরবী হলে তাদের যাওয়ার খবর পেয়ে ৩টার শো-এর সব টিকেট অগ্রিম বিক্রি হয়ে গেছে।

সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, সিনেপ্লেক্সের শাখাগুলোতে পরাণ, দিন দ্য ডে দুটো সিনেমা ভালো যাচ্ছে। প্রতি শো-ই প্রায় হাউজফুল, আগে থেকে টিকেট সোল্ডআউট। আমরা খুবই হ্যাপি। এভাবে ভালো গেলে হয়তো আগামি সপ্তাহে ‘পরাণ’ এর শো-বাড়াতে পারি। ‘দিন দ্য ডে’ বাড়বে কিনা সেটা আগামি সপ্তাহে বলা যাবে।

ঢাকার মধুমিতা সিনেমা হলে চলছে ‘দিন দ্য ডে’। বিখ্যাত এই হলটির কর্ণধার নওশাদ বলেন, ঈদের দিন কোরবানির কারণে কিছুটা দর্শক কম হয়। সেই হিসেবে মোটামুটি দর্শক পেয়েছি। তবে আরও বেশি হওয়া উচিত ছিল। দেখি সামনে কী হয়।

খুলনার শঙ্খ সিনেমা হলে চলছে ‘পরাণ’ ও ‘সাইকো’। এই হলের ব্যবস্থাপক রেজাউল করিম চ্যানেল আই অনলাইনকে বলেন, দুটি ছবি দুই ধরনের। দুটি ছবিরই দর্শক আছে। তবে বেশি দর্শক দেখছেন ‘পরাণ’ সিনেমাটি। তিনি জানান, খুলনায় আজ ‘সাইকো’র নায়িকা পূজা চেরী যাচ্ছেন। তাই আজকে ‘সাইকো’ দেখতে দর্শক বেশি হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্ত জলিলইয়াশ রোহানঈদ ২০২২ঈদের ছবিজলিলদিন দ্য ডেপরাণপূজা চেরীবর্ষামিমরাজরায়হান রাফীরোশানলিড বিনোদনশরিফুল রাজসাইকো
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ টিমের চ্যাম্পিয়ন স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনা কোথায়?

জুন ১১, ২০২৬

বিশ্বকাপের ৯৬ বছরে প্রথমবার, যে কীর্তি তিন ফুটবল মহাতারকার

জুন ১১, ২০২৬

অস্ট্রেলিয়াকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারানোর মহাকাব্য লিখল বাংলাদেশ

জুন ১১, ২০২৬

১৫০ সিসির বেশি মোটরসাইকেল নিবন্ধনেও লাগবে টিআইএন

জুন ১১, ২০২৬

যোগাযোগ অবকাঠামো খাতে ৫৯ হাজার ৭৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT