চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাঙ্গামাটিতে অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধ

মনসুর আহম্মেদ মনসুর আহম্মেদ
৯:৩৬ পূর্বাহ্ণ ২০, মে ২০২৪
- সেমি লিড, জনপদ, রাঙ্গামাটি
A A
রাঙ্গামাটিতে সড়ক অবরোধের জন্য আগুনে পোড়া বাঁশ ও গাছের ডাল. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটির লংগদুতে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর ২ সদস্যকে হত্যার প্রতিবাদে সংগঠনটির ডাকে সড়ক ও নৌপথে আজ সোমবার (২০ মে) ভোর ৬টা থেকে জেলায় পালিত হচ্ছে অর্ধদিবস অবরোধ।

জানা যায়, লংগদুতে জেএসএসের সশস্ত্র বাহিনী কর্তৃক ইউপিডিএফের এক সদস্য ও এক সমর্থককে গুলি করে হত্যার প্রতিবাদ এবং খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ইউপিডিএফ কর্মী-সমর্থকরা ভোর থেকে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।

সকাল থেকে অবরোধের কারণে রাঙ্গামাটি-খাগড়াছড়ি ও চট্টগ্রাম সড়কে দূরপাল্লার যানবাহন ও নৌ পথে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
তবে শহরের পৌরসভা এলাকায় অভ্যন্তরীন সড়ক ও নৌপথ চলাচল স্বাভাবিক রয়েছে। অবরোধকে কেন্দ্র করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

Banglabid

গত শনিবার লংগদুর বড় মনপাড়া এলাকায় জেএসএস এর ৭ জনের একটি দল সাংগঠনিক কাজে নিয়োজিত ইউপিডিএফ কর্মীদের ওপর সশস্ত্র হামলা চালায়। এতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ সদস্য বিদ্যাধন চাকমা (৪৫) ও সমর্থক ধন্য মনি চাকমা (৩৫) ঘটনাস্থলে নিহত হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্ধ দিবস অবরোধইউপিডিএফ-এর ২ সদস্যকে হত্যারাঙ্গামাটির লংগদু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার দুর্ঘটনায় সর্বশেষ যা জানা গেল

পরবর্তী

সিটিতে থাকার চেয়ে ‘চলে যাওয়ার’ পথে গার্দিওলা

পরবর্তী
ম্যানচেস্টার সিটি খেলোয়াড়রা উল্লাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিটিতে থাকার চেয়ে 'চলে যাওয়ার' পথে গার্দিওলা

Voter using EVM machine with multiple finger marks, Bangladesh election controversy. Channel i News - চ্যানেল আই নিউজ

পছন্দের বিজেপি প্রার্থীকে ইভিএমে ৮বার ভোট, তীব্র সমালোচনার ঝড়

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT