চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাপ্তাই হ্রদে ইঞ্জিনচালিত নৌকায় বজ্রপাতে নারীসহ ৪ জনের মৃত্যু

মনসুর আহম্মেদমনসুর আহম্মেদ
৮:৫০ অপরাহ্ণ ১৫, জুন ২০২৪
- সেমি লিড, জনপদ, রাঙ্গামাটি
A A

রাঙ্গামাটির লংগদু উপজেলায় পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় এক নারীসহ ৪ জনের মৃত্যু ও ১ জন নিখোজ রয়েছে। শনিবার (১৫ জুন) বিকেলে উপজেলার আটারক ছড়ায় এক গৃহবধু ও ভাসাইন্যাদম এলাকায় কাপ্তাই হ্রদের ইঞ্জিনচালিত নৌকায় ওপর বজ্রপাত হলে একসাথে ৩ জন নিহত হয়। এই ঘটনায় ৩ জনের লাশ পাওয়া গেলেও বোটচালক এখনো নিখোঁজ রয়েছে।

নিহতরা হলো: রিনা বেগম (৩৫), জিয়াউল হক (৫০), ওবায়দুল্লাহ (৩০) ও বাচ্চু মিয়া (৩০)। ইঞ্জিনচালিত নৌকার চালক আক্কাস আলী এখনও নিখোঁজ।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার মাইনী বাজার থেকে ভাসাইন্যাদম নিজ বাড়িতে ফেরার পথে বজ্রপাত হলে ইঞ্জিনচালিত নৌকার ওপরে থাকা চালকসহ ৩ জন নিহত হয় এবং আটারকছাড়া এলাকায় এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এবিষয়ে দুটি অপমৃত্যু মামলা করা হবে।

লংগদু উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান বাবুল দাশ বাবু জানান, শনিবার হাট বাজার দিন শেষে ইঞ্জিনচালিত বোটে করে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হয়। বজ্রপাতের খবর পাওযার সাথে সাথে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। এসব ঘটনায় এ পর্যন্ত ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বোট চালকের লাশ উদ্ধারের তৎপরতা চলছে। ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছে।

তিনি নিহতের ঘটনা দুঃখ প্রকাশ করে বলেন, উপজেলা প্রশাসন থেকে প্রযোজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বজ্রপাতে মৃত্যুরাঙ্গামাটির লংগদু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাংবাদিক শ্যামল, বাবু, রূপা ও শাকিলের আটকাদেশ অব্যাহত: সিজেএর উদ্বেগ

জুন ২৯, ২০২৬

অর্থনীতিকে পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠনের তিন ধাপে এগোবে সরকার: প্রধানমন্ত্রী

জুন ২৯, ২০২৬

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে ফের হামলা

জুন ২৯, ২০২৬

অরুণোদয়ের অগ্নিসাক্ষী মুস্তাফা মনোয়ার

জুন ২৯, ২০২৬
ছবি: পিএমও।

৫জি সেবা চালু, ইন্টারনেটের মূল্য কমানোর জন্য বাংলালিংকে আহ্বান জানান প্রধানমন্ত্রী 

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT