চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমের সাথে কী হয়েছিল, জানালেন হেলস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেটারদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট থেকে: নুরুল হাসান সোহানের দানবীয় ব্যাটিংয়ে রংপুর রাইডার্সের কাছে হেরে যায় ফরচুন বরিশাল। ম্যাচ হারার পরপরই মাঠে মেজাজ হারিয়ে বসেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। তেড়ে যান প্রতিপক্ষ খেলোয়াড় অ্যালেক্স হেলসের দিকে। হেলস জানালেন আসলে কী ঘটেছিল সেসময়।

সোহানের অবিশ্বাস্য ইনিংসের পর জয় উদযাপন করছিল রংপুর রাইডার্স। তখন রংপুরের ওপেনার অ্যালেক্স হেলসের দিকে তেড়ে যেতে দেখা যায় তামিমকে। বরিশালের একজন টিম ডিরেক্টর তামিমকে টেনে সেখান থেকে সরিয়ে নেন।

সেই ঘটনার পর হেলস গণমাধ্যমে বলেছেন, ‘তামিম কী নিয়ে বিরক্ত ছিল, তা আমি নিশ্চিত নই। হুট করেই সে আমার সামনে এসে বলল- যদি কিছু বলার থাকে, তাহলে সামনে এসে বলো। কিন্তু আমি তো কিছু বলিইনি। এরপর সে আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা শুরু করে। ২০২১ সালে আমি তিন সপ্তাহের জন্য নিষিদ্ধ হয়েছিলাম, কারণ তখন বিয়ার পান করেছিলাম। কিন্তু তামিম সেই প্রসঙ্গও টেনে এনে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে। এটা খুবই দুঃখজনক।’

একটি সূত্র অবশ্য বলছে, ম্যাচ শেষে সৌজন্যতা মূলক হাত মেলাতে গেলে তামিমকে উদ্দেশ্য করে আপত্তিকর মুখভঙ্গি করেন হেলস। তামিমের সেটা ভালো লাগেনি। তখন তামিম হেলসকে বলেন, ‘এরকম করছ কেন? কিছু বলার থাকলে মুখে বলো। বি আ ম্যান।’

এরপর হেলসও পেছন থেকে কিছু একটা বললে খেপে যান তামিম। তখন তেড়ে যান হেলসের দিকে। এরপর তামিমকে টেনে ধরেন রংপুরের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম। ঘটনার শেষদিকে সেখানে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহানকেও দেখা যায়। যদিও ম্যাচ শেষে সোহান বিষয়টি নিয়ে কিছু জানেন না বলেন। বলেন, ‘এটা আমি খুব কাছ থেকে দেখি নাই। এদিকে আসার পর দেখেছি, মানে শেষপর্যায়ে যখন গেছি। আমি আসলে যাওয়ার পর বুঝতে পারবো, কী নিয়ে হয়েছে। কিন্তু কিছু একটা হয়েছে আমিও এটা দেখেছি।’

বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবালের কাছে বিষয়টি সিরিয়াস কিছু নয়, এমন বলেছেন তামিমের বড় ভাই নাফিস। বলেছেন, ‘ম্যাচ হারলে ইমোশনটা থাকে, সিরিয়াস কোনকিছু না।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমবরিশালবিপিএল ২০২৫রংপুরলিড স্পোর্টসসিলেটহেলস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT