চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সিউউ’ উদযাপন নিয়ে হজলুন্ডকে হুঁশিয়ারি রোনালদোর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৮ অপরাহ্ণ ২৩, মার্চ ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ক্রিকেট ম্যাচে খেলোয়াড়রা মাঠে, দর্শকরা স্ট্যান্ডে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নেশনস লিগে পর্তুগালের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছিল ডেনমার্ক। খেলার শেষার্ধে ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড রাসমাস হজলুন্ড। মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সামনে তারই ট্রেডমার্ক ‘সিউউ’ উদযাপন করেছিলেন। সেই উদযাপানের জবাব দিয়েছেন রোনালদো।

রোববার রাতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে পর্তুগালে মাঠে নামবেন রোনালদোরা। ম্যাচের আগে স্পোর্টিং লিসবনে ৪০ বর্ষী রোনালদো বলেছেন, সামনের ম্যাচে মুখোমুখিতে এ উদযাপন উল্টো হতে চলেছে।

হজলুন্ডের উদযাপন নিয়ে রোনালদো বলেছেন, ‘তার এ উদযাপন আমার কাছে সমস্যার না। আমি জানি এটা অসম্মান থেকে উদযাপন নয়। এটা শুধু সে নয়, পৃথিবীর অন্যরাও এমন উদযাপন করে। বিষয়টি বোঝার যথেষ্ট জ্ঞান হয়েছে আমার। আমার জন্য বিষয়টি সম্মানের।’

‘আশা করছি রোববার তার সামনে এ উদযাপন আমি করব। বিষয়টি তখন ভালো হবে। আমি খুশি সে আমার উদযাপন পছন্দ করবে।’

নেশনস লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বৃহস্পতিবার ৭৮তম মিনিটে হজলুন্ডের গোলে ডেনমার্ক হারিয়ে দেয় পর্তুগালকে। গোলের পর মাঠের একপ্রান্তে ছুটে গিয়ে ‘সিউউ’ উদযাপন করেন ডেনিশ ফরোয়ার্ড।

‘এটা (উদযাপন) আমার আদর্শ ফুটবলারের জন্য। তাকে বিদ্রূপ করা বা এই ধরনের কোনো ব্যাপার এখানে ছিল না। আমার উপর এবং আমার ফুটবল ক্যারিয়ারে তার প্রভাব বিশাল।’ রোনালদোর প্রভাব নিয়ে ম্যাচের পর বলেন হজলুন্ড।

Reneta

রাতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ডেনমার্কের বিপক্ষে নামবে পর্তুগাল। খেলা হবে পর্তুগালের এস্তেদিও হোসে অ্যালভ্যালাদে স্টেডিয়ামে, খেলা শুরু হবে রাত ১টা ৪৫ মিনিটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেনমার্কনেশনস লিগপর্তুগালরোনালদোলিড স্পোর্টসহজলূন্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

তীব্র তাপপ্রবাহে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু

আগস্ট ৪, ২০২৬
ছবি: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম (সংগৃহীত)।

শেখ হাসিনা কোথায় কি বক্তব্য দিচ্ছে তা প্রসিকিউশনের বিচার্য বিষয় নয়: চিফ প্রসিকিউটর

আগস্ট ৪, ২০২৬

বিরোধী দলের পরামর্শ আমরা গ্রহণ করব: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নবম শ্রেণি পর্যন্ত স্মার্টফোন নিষিদ্ধ করল পর্তুগাল

আগস্ট ৪, ২০২৬

দেশে জাতীয় সাইবার নিরাপত্তা রেটিং কাঠামো চালু, কাজ করবে যেভাবে

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT