প্রবাস সংবাদ

সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট

বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরবের প্রথম ফ্লাইটের আগমন. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট, যাত্রী ও কর্মকর্তাদের উপস্থিতিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

৪১৫ জন বাংলাদেশি নিয়ে চলতি বছর হজের প্রথম ফ্লাইট বিজি ০০১ বাংলাদেশ সময় বিকাল তিনটা বিশ মিনিটে সৌদি আরবের জেদ্দাস্থ বাদশা আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের হজ টার্মিনাল নিরাপদে অবতরণ করেছে।

এসময় বিমান বন্দরে হাজিদের অভ্যর্থনা জানান সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারী, জেদ্দার কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক, হজ কাউন্সিলর মো. জহিরুল ইসলামসহ দূতাবাস ও কনস্যুলেটের উর্ধ্বতন কর্মকর্তারা।

সৌদি সরকারের পক্ষে হাজিদের স্বাগত জানান সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ইঞ্জিনিয়ার আব্দুল ফাত্তাহ সোলায়মান মাসাদ, মহাপরিচালক ইমিগ্রেশন, মহাপরিচালক হজ টার্মিনাল, হজ টার্মিনাল প্রধান নিরাপত্তা কর্মকর্তাসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিষয়:হজ ফ্লাইট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…