চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৩ পূর্বাহ্ণ ১৭, এপ্রিল ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

আজ থেকে শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট কার্যক্রম। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার ১৭ এপ্রিল রাত ১১টা ৩৫ মিনিটে আনুষ্ঠানিক উদ্বোধনের পর রাত ১২টা ২০ মিনিটে প্রথম ফ্লাইটটি ৪১৯ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর-এর উদ্দেশ্যে ছেড়ে যাবে। হজযাত্রী পরিবহনে শনিবার মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে ছয়টি, সাউদিয়া চারটি এবং ফ্লাইনাস চারটি ফ্লাইট।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনে অংশ নেবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে যাবেন ৭৩ হাজার ৯৩৫ জন। সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, মোট হজযাত্রীর ৫০ শতাংশ পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাকি ৫০ শতাংশের মধ্যে সাউদিয়া বহন করবে ৩৫ শতাংশ এবং ফ্লাইনাস ১৫ শতাংশ যাত্রী।

আগামী ২১ মে পর্যন্ত চলবে প্রি-হজ ফ্লাইট কার্যক্রম। এ সময় মোট ২০৭টি ফ্লাইট পরিচালিত হবে, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০২টি, সাউদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজ শেষে ৩০ মে থেকে শুরু হবে ফিরতি ফ্লাইট, যা চলবে ১ জুলাই পর্যন্ত।

ট্যাগ: প্রধানমন্ত্রীহজ ফ্লাইট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

পরবর্তী

ইসরায়েল-লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প

পরবর্তী

ইসরায়েল-লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প

ছবি: বানিজ্য সচিব মাহবুবুর রহমান (সংগৃহীত)।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

সর্বশেষ

ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (সংগৃহীত)।

সকলের মানবাধিকার রক্ষা করা বিএনপি সরকারের উদ্দেশ্য: শামা ওবায়েদ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে খেলা নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তথ্য গোপন করে মস্কোয় মার্কিন সামরিক বিমান অবতরণে যা জানা গেল

আগস্ট ২৫, ২০২৬

শুক্রবারের বদলে কেন বুধবার মুক্তি পাচ্ছে ‘টক্সিক’?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT