শেষ হয়েছে হজের মূল অনুষ্ঠানিকতা। গতকাল শুক্রবার মিনায় শেষ দিন পাথর নিক্ষেপ করে মক্কায় ফিরেছেন হাজিরা।
বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হচ্ছে আগামীকাল রোববার থেকে। বাংলাদেশের হাজিরা সুষ্ঠুভাবে হজের কার্যক্রম শেষ করে মক্কায় ফিরেছেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান।
এদিকে অনুমতি ছাড়া হজ পালন করতে যাওয়া ১১ হাজারের অধিক হজ যাত্রীকে শনাক্ত করেছে সৌদি আইন শৃঙ্খলা বাহিনী। তবে এই যাত্রীদের মধ্যে কোনোও বাংলাদেশি আছে কিনা তা এখনও জানা যায়নি।
আবার হজ শেষ হলেও বিভিন্ন এয়ারলাইন্সে সৌদি আরবে আগত প্রায় পাঁচ শতাধিক হাজির লাগেজের হদিস এখনো পাওয়া যাচ্ছে না। হাজিদের ফিরতি ফ্লাইট নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।







